অজগরের পেট থেকে নারীর মরদেহ উদ্ধার

০৪ জুলাই ২০২৪, ০৯:৪১ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০০ PM
অজগরের পেটে নারীর মরদেহ

অজগরের পেটে নারীর মরদেহ © সংগৃহীত

ইন্দোনেশিয়ায় আবারও অজগর সাপের পেটের ভেতর থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সাপের পেট কেটে ওই নারীর দেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এ নিয়ে এক মাসের মধ্যে একই ধরনের দ্বিতীয় ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে।

সিরিয়াতি নামের ৩৬ বছর বয়সি ওই নারী গত মঙ্গলবার (২ জুলাই) সকালে (স্থানীয় সময়) অসুস্থ সন্তানের জন্য ওষুধ কিনতে বের হন। কিন্তু তিনি আর ফিরে আসেননি। 

সিরিয়াতির স্বামী আদিনসা বাড়ি থেকে ৫০০ মিটার দূরে তার জুতা এবং প্যান্ট পড়ে থাকতে দেখেন। এর পাশেই তিনি একটি বড় অজগরকেও দেখেন। সাপটির পেট বেশ ফোলা ছিল। তারপরই তিনি গ্রামবাসীদের ডেকে আনেন। পরে সাপটিকে ধরে সেটির পেট চিরে ফেলা হয়। তখনই অজগরের পেটের ভেতর থেকে ওই নারীর দেহ উদ্ধার হয়।

সূত্র: আনন্দবাজার

গর্ভকালীন পড়াশোনা, নবজাতক রেখে ভাইভা— ভেরিফিকেশনে বাদ অদম্য…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ফের কমল স্বর্ণ-রুপার দাম, ভরিতে কত
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল দুই চাচাতো ভাইয়ের
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ, আবেদন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬