নেদারল্যান্ডসে দেড় হাজারের বেশি পরিবেশকর্মী গ্রেফতার

২৮ মে ২০২৩, ০৫:০৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

নেদারল্যান্ডসে এক্সটিংশান রিবিলিয়ন জলবায়ু গ্রুপের ১৫শরও বেশি পরিবেশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৭ মে) জীবাশ্ম জ্বালানিতে ডাচ সরকারের ভুর্তুকির প্রতিবাদে বিক্ষোভকালে এ ঘটনা ঘটে। খবরটি নিশ্চিত করেছে ডাচ পুলিশ। 

জানা গেছে, অ্যাক্টিভিস্টরা প্রধান সড়কের মোটর সেকশন বন্ধ করে দেয়। এ সময়ে পুলিশ জলকামান ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ এবং ১৫৭৯ কর্মীকে আটক করে। এদের মধ্যে ভাঙচুরের অভিযোগে ৪০ জনের বিরুদ্ধে মামলা করা হবে। এক্সটিংশান রিবিলিয়ন জানিয়েছে, বিক্ষোভে প্রায় সাত হাজার লোক অংশ নেয়।

দ্য হেগে পার্লামেন্ট ও মন্ত্রণালয়ের প্রধান ভবনসমূহের কাছের এই মোটরওয়ে সেকশনে এক্সটিংশান রিবিলিয়ন এই নিয়ে সপ্তমবারের মতো অবরোধ কর্মসূচি পালন করে। কিন্তু এবারই এতো বেশি সংখ্যক কর্মীকে আটক করা হয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া অ্যন ক্যারেভার্স (৩১) বলেন, জলবায়ু সংকটের কারনটি অজানা নয়, আমরা জানি। তবুও সরকার এতে ভর্তুকি দিচ্ছে। এটি বন্ধ হওয়ার দরকার।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950