শাড়ি পরে বিয়েতে হাজির পুরুষ বন্ধুরা, চমকে গেলেন বর (ভিডিও)

১৫ নভেম্বর ২০২২, ০৮:৫৯ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
শাড়ি পরে বিয়েতে হাজির পুরুষ বন্ধুরা

শাড়ি পরে বিয়েতে হাজির পুরুষ বন্ধুরা © সংগৃহীত

বন্ধুর বিয়ে মানেই জমজমাটি আসর। কী পরবেন, কী সাজবেন বহু দিন আগে থেকেই তা স্থির হয়ে যায়। বন্ধুর বিয়েতে তাঁর উপস্থিতি যেন সেই বন্ধুর চিরদিন মনে থাকে সেই জন্য নানা কায়দা করে আজকের প্রজন্ম। কখনও অদ্ভুত রকমের উপহারের বাহার আবার কখনও ছোটখাটো মশকরা, নানা কীর্তি-কলাপই ভাইরাল হয়।

সম্প্রতি এমনই এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে বন্ধুকে চমকে দিতে শাড়ি পড়ে হাজির তাঁর পুরুষ বন্ধুরা। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে। ভারতীয় বংশোদ্ভূত বরকে তাঁর দুই বন্ধুকে দেখে একেবারে চমকে গিয়েছেন। নেটমাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই ভিডিও।

ভাইরাল হওয়া ভিডিওটি দেখুন এখানে

ভিডিওতে দেখা গেছে, বৌয়ের জন্য অপেক্ষা করছেন বর। পিছন ফিরতেই তাঁর চক্ষু চড়ক গাছ! বৌ কই? এ তো বৌয়ের বেশে তারই দুই বন্ধু। পরনে সিল্কের শাড়ি সঙ্গে মানানসই ব্লাউজ, কপালে আবার রয়েছে টিপ। দুই বন্ধুর পাগলামি দেখে বেজায় খুশি বর মশাই।

এই ভিডিও দেখে নেটিজেনরা নানা মন্তব্য করেছেন। এক মহিলা লিখছেন, এত পরিপাটি করে শাড়ি আমি নিজেই পরতে পারি না! আর এক জন লিখেছেন, ‘‘বন্ধুদের পক্ষে তো সবই সম্ভব!

সূত্র: আনন্দবাজার পত্রিকা

চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো উন্মুক্ত ফ্রি ওয়াইফাই সেবা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৮ মাস ধরে বেতনহীন চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ নিন আইএসডিবি-বিআইএসইডব্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাস আটকের অভিযোগে ১ অক্টোবর থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের প…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ; ল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬