লোডশেডিংয়ে নতুন সিদ্ধান্ত আসছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

২২ জুলাই ২০২২, ১২:৫৫ PM
নসরুল হামিদ বিপু

নসরুল হামিদ বিপু © ফাইল ছবি

কূটনৈতিক এলাকা ছাড়া দেশের সব জায়গায় লোডশেডিং হবে বলে জানিয়েছেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেছেন, সপ্তাহখানেক পর্যবেক্ষণের পর লোডশেডিংয়ের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। শুক্রবার (২২ জুলাই) লোডশেডিং নিয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে আমাদের ১৫ হাজার মেগাওয়াট সক্ষমতা আছে। পিকআওয়ারে চাহিদা ১৪ হাজার মেগাওয়াট। কূটনৈতিক এলাকা বাদে সব জায়গায় লোডশেডিং হবে।

আরও পড়ুন: এতো বিদ্যুৎ গেল কই?

লোডশেডিং নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, দিনে দেড় হাজার থেকে দুই হাজার মেগাওয়াটের মতো লোডশেডিং চলছে। এ পরিস্থিতি সাময়িক। গ্রাহকরাও এটিকে বিশেষ পরিস্থিতি মেনে নিচ্ছেন। এক সপ্তাহ, ১০ দিন পরিস্থিতি পর্যালোচনা করব। আগামী সপ্তাহে নতুন পরিকল্পনা করা হবে।

তিনি আরও বলেন, দেশে মোট ডিজেলের মাত্র ১০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার হয়। বাকি ৯০ শতাংশ সেচ ও পরিবহণ খাতে ব্যবহার হয়ে থাকে। বিশ্ববাজারে ডিজেলের দাম অস্বাভাবিক বাড়ায় সরকার চাচ্ছে ১০ শতাংশ ডিজেল খরচ কমাতে। এতে দেশের ডলার খরচ কম হবে।

কারখানার জেনারেটরের ফিতায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর
  • ০৭ এপ্রিল ২০২৬
ফেসবুকে এসএসসি পরীক্ষা পেছানোর গুঞ্জন, যা বললেন শিক্ষামন্ত্…
  • ০৭ এপ্রিল ২০২৬
সাতক্ষীরায় জেলা কমিটি না থাকায় নিষ্ক্রিয় ছাত্রদল, সাংগঠনিক …
  • ০৭ এপ্রিল ২০২৬
১১ দলীয় জোটের চার দিনের কর্মসূচি ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
কলহ থেকে স্বামীর ওপর স্ত্রীর অদ্ভুত কাণ্ড, খুঁজছে পুলিশ
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষিকা হত্যার বিচার দাবিতে ইবিতে মৌন মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
close