সীমান্তে মানুষের ঢল: দুশ্চিন্তায় কৃষকরা

১৯ জানুয়ারি ২০২৫, ১০:২৬ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM

© সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বেড়া নির্মাণকে কেন্দ্র করে কিছুদিন আগে উত্তেজনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাশে ছিল স্থানীয় বাসিন্দারা। তখন বিরূপ পরিস্থিতি না হলেও শনিবার (১৮ জানুয়ারি) গাছ কাটাকে কেন্দ্র করে হট্টগোল হয়। শূন্যরেখার কাছে কয়েকশ মানুষ জড়ো হন। এতে পায়ের চাপে নষ্ট হয় জমির ফসল, দুশ্চিন্তায় পড়েন স্থানীয় কৃষকরা।  

জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বিনোদনপুর ইউনিয়নের চৌকা সীমান্তে ৫০০ হেক্টরের বেশি জমিতে চাষাবাদ করেন গ্রামের মানুষ। 

কৃষকরা জানিয়েছেন, সীমান্তে শনিবারের এই ঘটনায় বিপুল ফসল নষ্ট হয়েছে বাংলাদেশিদের। ভুট্টা, পেঁয়াজ, সরিষার ফলন ধ্বংস হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, পরিস্থিতি শান্ত হলে ক্ষতি নিরূপণ করা হবে। 

স্থানীয় এক কৃষক বলেন, ‘তিনদিন ধরে খেতের পাশেই বসেছিলাম। শনিবার দুপুরের দিকে ভাত খেতে বসেছি। সেই সময়ই দু-তিনশ লোক এখান দিয়ে হেঁটে চলে গেলো। অত্যন্ত ক্ষতি হয়েছে আমার খেতের। আমার ভুট্টা শেষ করে দিয়েছে। এখন সেচ দিয়ে চেষ্টা করছি বাঁচানোর।

স্থানীয় এক কৃষক মাসুদ রানা বলেন, ‘সীমান্তে উত্তেজনার সময় মানুষের ঢল নামে। এখানে রাস্তা না থাকায় লোকজন জমি দিয়ে সীমান্তে গেছে। এতে জমির অর্ধেক ফসলই নষ্ট হয়ে গেছে। এ বছর পেঁয়াজের বীজ কিনতেই এক লাখ টাকা খরচ হয়েছে। পাশাপাশি রয়েছে সার ও কীটনাশকের খরচ। সব মিলিয়ে আমার অনেক ক্ষতি হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া বলেন, ‘সীমান্তে উত্তেজনায় সময় প্রচুর উৎসুক জনতা গিয়েছিল। ওই সময় মাঠগুলোতে সরিষা, পেঁয়াজসহ বিভিন্ন ফসল ছিল। এতে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষয়ক্ষতির তালিকা করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাবো এবং তারা যেভাবে বলবেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগ: কৃষক
ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close