মহার্ঘ ভাতা নিয়ে সুখবর দিলেন জনপ্রশাসন সচিব

০৯ জানুয়ারি ২০২৫, ০৪:২৩ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমান

জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমান © সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান জানিয়েছেন, সরকারি কর্মচারীদের জন্য আগামী ৩০ জুনের মধ্যে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে ভাতার পরিমাণ সম্পর্কে কিছু উল্লেখ করেননি তিনি। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।

জনপ্রশাসন সচিব বলেন, 'মহার্ঘ ভাতা নিয়ে দুটি সভা হয়েছে। ৩০ জুনের মধ্যে মহার্ঘ ভাতা দেওয়া হবে। পেনশনারদেরও মহার্ঘ ভাতা দেওয়া হবে। এবার যারা মহার্ঘ ভাতা পাবেন, ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেসিকের সঙ্গে যোগ হবে।'

মহার্ঘ ভাতা ঘোষণার পরেও সরকারি কর্মচারীদের জন্য বর্তমানে চালু থাকা ৫ শতাংশ হারে প্রণোদনা অব্যাহত থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেন, 'অনুমান করে এটা বলা ঠিক না। আপনারা (সাংবাদিকরা) অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিবের সঙ্গে কথা বলতে পারেন।'

নোবেলজয়ী বিজ্ঞানীদের যে উদ্ভাবন বদলে দিতে পারে কোটি কোটি স্…
  • ০৭ অক্টোবর ২০২৬
কুআ নির্বাচনের ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ, আছে মৃত ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থানেও নতুন…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শ…
  • ০৭ অক্টোবর ২০২৬
মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ দেবে ৪৩ সেলস এক্সিকিউটিভ, পদা…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সূচি প্র…
  • ০৭ অক্টোবর ২০২৬