জমি নিয়ে বিরোধে ঢাবি শিক্ষার্থীসহ দু’জনকে কুপিয়ে জখম

২৪ নভেম্বর ২০২৪, ০৮:৪৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© ম্যাপ

কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধ মেটাতে বসা সালিশের মধ্যেই দুই ব্যক্তিকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী। রবিবার সকালে উপজেলার চাঁদপুর ইউনিয়নের গড়েরবাড়ি কাঞ্চনপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত ব্যক্তিরা হলেন সরফরাজ ইউসুফ শিপন (২৫) ও রবিউল ইসলাম (৫০)। তাদের মধ্যে শিপন ঢাবির ভূতত্ত্ব বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। 

সরফরাজ ইউসুফ শিপন বলেন, দীর্ঘদিন ধারে চাচাদের সঙ্গে জমি নিয়ে আমাদের বিরোধ চলছিল। এ নিয়ে কয়েক বার সালিশে বসেও কোনো সুরাহা হয়নি। এর আগে গত ৮ নভেম্বর আমাদের ওপর হামলা চালানো হয়। সে সময় ধারালো অস্ত্রের আঘাতে আমার শাশুড়ির দুই আঙুল কেটে অকেজো হয়ে যায়। এ ঘটনায় শ্বশুর সাইদুর রহমান বিশ্বাস বাদী হয়ে কুষ্টিয়া আদালতে মামলা করেছেন। 

এদিকে, আজ সকালে গ্রামবাসী ও স্থানীয় মাতব্বরদের উপস্থিতিতে দুই পক্ষকে নিয়ে সালিশ বৈঠক চলছিল। বৈঠক শুরুর কিছুক্ষণের মধ্যেই চাচা মুহম্মদ আলী, চাচাতো ভাই স্বপন আলী ও চাচাতো জামাতা সাইদুলের নেতৃত্বে আমাদের ওপর আবার হামলা হয়। এসময় আমাদের রবিউল ইসলামের পিঠে ছুরিকাঘাত করা হয়। আমার মাথায়, পিঠে ও কানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। 

এ বিষয়ে মুহম্মদ আলীসহ অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বিষয়টি মৌখিকভাবে আমাদের জানানো হয়েছে। খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীর সাফল্য
  • ০৯ অক্টোবর ২০২৬
ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬
এনএসইউতে পোশাকশিল্পের টেকসই উন্নয়নে এআইভিত্তিক প্রতিযোগিতা …
  • ০৯ অক্টোবর ২০২৬
দিল্লিতে মেট্রো-ট্রেন পুরোপুরি বন্ধ রাখা যাবে না: সুপ্রিম ক…
  • ০৯ অক্টোবর ২০২৬
যে ছাত্রদল নেতার রক্তে গতি পেয়েছিল নব্বইয়ের স্বৈরাচারবিরোধী…
  • ০৯ অক্টোবর ২০২৬
শান্তিতে নোবেল ঘোষণার কয়েকঘণ্টা পরেই আইসিসির ওপর নিষেধাজ্ঞা…
  • ০৯ অক্টোবর ২০২৬