দুই উপজেলায় কমিটি দিলো জাতীয় নাগরিক কমিটি

১৩ নভেম্বর ২০২৪, ১২:৩৯ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
জাতীয় নাগরিক কমিটি

জাতীয় নাগরিক কমিটি © সংগৃহীত

ঢাকার বাইরে প্রথমবারের মতো প্রতিনিধি কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক কমিটি। টাঙ্গাইল সদর ও মধুপুর উপজেলায় এই প্রতিনিধি কমিটি দেয়া হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, টাঙ্গাইল সদর উপজেলায় ৩৬ সদস্য বিশিষ্ট ও মধুপুর উপজেলায় ৫৫ প্রতিনিধি বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

গত ৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে ফ্যাসিবাদি ব্যবস্থার বিলোপ ঘটিয়ে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারে প্রেশার গ্রুপ হিসেবে আত্মপ্রকাশ করে ‘জাতীয় নাগরিক কমিটি’। ওইদিন নতুন এই রাজনৈতিক প্লাটফর্মের ৫৬ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। 

কমিটির আহ্বায়ক হয়েছেন মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব হয়েছেন আখতার হোসেন। আর এই প্লাটফর্মের মুখপাত্র হিসেবে কাজ করছেন সামান্তা শারমিন।

ট্যাগ: কমিটি
বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি
  • ১০ অক্টোবর ২০২৬
এবার তুষার গান্ধী আটক
  • ১০ অক্টোবর ২০২৬
বছরের পর বছর রিক্রুটমেন্ট নেই, আজ যখন পরীক্ষা, তখন প্রশ্নফা…
  • ১০ অক্টোবর ২০২৬
কেন দিল্লীতে থাকছেন না সোনম ওয়াংচুক— বললেন নিজেই, দিলেন বিজ…
  • ১০ অক্টোবর ২০২৬
পরিবেশের সঙ্গে মানুষের শরীরেও ছড়াচ্ছে মাইক্রোপ্লাস্টিক, ঝুঁ…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব ডিম দিবস উপলক্ষে বাকৃবিতে সাড়ে তিন হাজার ডিম বিতরণ
  • ১০ অক্টোবর ২০২৬