‘শামীম ওসমান রাতের আঁধারে বোরকা পরে পালিয়েছেন’

২৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:০১ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৮ PM
শামীম ওসমান

শামীম ওসমান © সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, সাবেক নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান রাতের আঁধারে কাপুরুষের মতো বোরকা পরে পালিয়ে গেছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকায় এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।

গিয়াসউদ্দিন বলেন, অনেকেই শামীম ওসমানকে বলতেন সিংহপুরুষ। আমি বলতাম কাপুরুষ। তিনি সত্যিকার অর্থেই কাপুরুষের মতো বোরকা পরে পালিয়ে গেছেন।

তিনি শামীম ওসমানকে গডফাদার হিসেবে উল্লেখ করে বলেন, ৫ আগস্ট সরকার পতনের পর অনেকে ধরা পড়লেও গডফাদারকে ধরা যায়নি। তিনি এখন দিল্লিতে গিয়ে মাজারে রাতে কান্নাকাটি করছেন। তিনি পালিয়ে গেছেন।

তিনি আরও বলেন, দাম্ভিকতার পতন হয়েছে। বিগত দিনে এ গডফাদারের সঙ্গে মানুষ দেখা করতে পারেনি। বাড়িতে গেলে তাড়িয়ে দিতেন। বিএনপিকে মাটিতে মিশিয়ে দেবে বলে দাম্ভিকতা দেখাতেন। শত শত কোটি টাকার মালিক হয়েছে।

 

 

৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুতিদের
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কত? 
  • ১৩ অক্টোবর ২০২৬
৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
  • ১৩ অক্টোবর ২০২৬
এনআরবিসি ব্যাংকে ৬ পদে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর্যন্ত
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ দুই স…
  • ১৩ অক্টোবর ২০২৬
হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে ৭ পদে চাকরি, আবে…
  • ১৩ অক্টোবর ২০২৬