ফুটবল খেলা দেখতে ভারতের অভ্যন্তরে, ওপারে কিশোরের গলাকাটা মরদেহ 

২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫২ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৭ AM

© সংগৃহীত

সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতের অভ্যন্তরে মাসুম (১৫) নামে এক বাংলাদেশি কিশোরের গলাকাটা মরদেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সীমান্ত এলাকায় বসবাসকারীরা ভারতের অভ্যন্তরে কয়েকগজ ভিতরে মাসুমের মরদেহ পড়ে থাকতে দেখে।

নিহত মাসুম লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউপির সোনাতনপুঞ্জি গ্রামের নুরুল হকের ছেলে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন জানান, মাসুম বিনা পাসপোর্টে ১৬ ফেব্রুয়ারি ভারতে ফুটবল খেলা দেখতে যায়। এরপর থেকে তার আর কোন খোঁজ মিলেনি। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে সীমান্ত এলাকায় বসবাসরত অনেকে ভারতের অভ্যন্তরে কয়েকগজ ভিতরে পড়ে থাকা মরদেহটি নিখোঁজ মাসুমের বলে শনাক্ত করার পর তার পরিবারের সদস্যদের খবর দেন।

উপজেলার সুরইঘাট বিজিবি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কোম্পানি কমান্ডারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সীমান্তবর্তী সোনাতনপুঞ্জি এলাকার ১৩১২-৮ পিলারের পাশে ভারতের অভ্যন্তরে এক কিশোরের গলা কাটা মরদেহ পড়ে রয়েছে। ঘটনাস্থলের পাশে বিজিবির সদস্যরা রয়েছেন এবং বিষয়টি বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।’

ওসি মো. জাহাঙ্গীর হোসেন জানান, মরদেহটি ভারতে ময়নাতদন্ত শেষে শুক্রবার বাংলাদেশে ফেরত দেয়ার কথা রয়েছে।

জন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ককরোচ ন…
  • ২১ অক্টোবর ২০২৬
দুই সপ্তাহ পর রিয়াদের ফ্লাইট চালু, কাল শুরু দাম্মামে
  • ২১ অক্টোবর ২০২৬
মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু
  • ২১ অক্টোবর ২০২৬
সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে গোসল করতে নেমে আইইউটি শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
  • ২১ অক্টোবর ২০২৬
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৩ শিক্ষক নিয়োগ…
  • ২১ অক্টোবর ২০২৬