শিক্ষকতার থেকে মহান পেশা আর নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৬ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৪:০০ PM
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন © ফাইল ছবি

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘শিক্ষকতার থেকে মহান পেশা আর নেই। আমি নিজে একজন শিক্ষক, এখনও ঢাকা সিটি কলেজে শিক্ষক হিসেবে কর্মরত আছি।’ রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে বিশুদ্ধ সুপেয় পানির একটি প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, একটি সন্তানকে সফল হিসেবে গড়ে তোলা একটি মহৎ কাজ। সে সফল হলে সম্মান বাড়ে পুরো পরিবার, শিক্ষক, আত্মীয়স্বজন থেকে শুরু পাড়া প্রতিবেশীদেরও। আর সেই কজাটিই করে থাকেন শিক্ষকেরা।’

আর পড়ুন: ছাত্রলীগ নেত্রীকে শিক্ষক নিয়োগ দিতে জাবি ভিসিকে অবরোধ

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আমার বিদ্যালয় ও মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয়ে এখন পর্যন্ত  কোনো অবকাঠোমো নির্মাণ করতে পারিনি। তবে মাটি পরিক্ষার কাজ চলছে। দ্রুত দুটি বিদ্যালয়ে অবকাঠামো নির্মাণ কাজ শুরু হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম হাসান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-পুলিশ সুপার রাফিউল আলম, ইমপ্যাক্ট ফাউন্ডেশনের প্রশাসক শফিকুল ইসলামসহ অনেকে।

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬