ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত

২৫ আগস্ট ২০২৩, ১২:৪৬ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
মরদেহ

মরদেহ © ফাইল ফটো

বাগেরহাটের রামপালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের তেঁতুলিয়া ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন— উপজেলার বেলাই এলাকার মো. মোতাচ্ছেরের ছেলে আরিফ (২৭), শংকরনগর এলাকার মোহাম্মদ বাশারের ছেলে মোহাম্মদ এনামুল (২৬) এবং ফকিরহাট উপজেলার লকপুর গ্রামের শুকুরের ছেলে সাইদুল (২৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামপাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, রামপালের ফয়লা হাট থেকে বাজার করে খুলনা-মোংলা মহাসড়ক দিয়ে মোটরসাইকেলযোগে ঘেরে ফিরছিলেন ওই তিনজন। তেঁতুলিয়া  ব্রিজ এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। এতে তিনজনই মোটরসাইকেল থেকে পড়ে যান এবং ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে।

গাজায় ফের ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫, প্রাণহানি ছাড়াল ৭…
  • ৩১ মার্চ ২০২৬
সিঙ্গাপুর ম্যাচের একাদশে ২ পরিবর্তন, দেখবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ মার্চ ২০২৬
বন্ধ রাখতে হবে সিন্ডিকেট সভাসহ প্রমোশন বোর্ড, শাস্তি দেওয়া …
  • ৩১ মার্চ ২০২৬
আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচিতে পরিবর্তন
  • ৩১ মার্চ ২০২৬
এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence