মিথ্যাচার করে জিয়াউর রহমানের অবদান মুছে ফেলা যাবে না: ফখরুল

১৮ আগস্ট ২০২৩, ০৩:১৩ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৮ AM
গুলশানে এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিএনপি মহসচিব ফখরুল ইসলাম আলমগীর

গুলশানে এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিএনপি মহসচিব ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা আজকে মিথ্যা প্রচার চালায় যে, শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত ছিলেন তাদের একটাই উদ্দেশ্য জিয়াউর রহমানকে হেয় প্রতিপন্ন করা। আজ কত বছর হয়ে গেল, জিয়াউর রহমানের নাম কি মুছে ফেলতে পেরেছে? পারে নাই, পারে নাই। যে সমস্ত ক্ষণজন্মা মানুষ ইতিহাস তৈরি করে, যারা একটা রাষ্ট্রের জন্মের জন্য যুদ্ধ ঘোষণা করে, যারা জনগণের কল্যাণের জন্য একটা রাষ্ট্র নির্মাণের সমস্ত ভিত্তি তৈরি করে, তাদের এভাবে মুছে ফেলা যায় না।

শুক্রবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

পঁচাত্তরের ১৫ আগস্টের ঘটনার সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বক্তব্যকে ‘মিথ্যাচার’ অভিহিত করে মির্জা ফখরুল বলেন, এখন ওরা এমন সব অলিক গল্প ফেঁদে বলে যে, শহীদ জিয়াউর রহমান প্রয়াত শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। এটা হচ্ছে শুধু ইতিহাসকে বিকৃত করা। যে আন্দোলন শুরু হয়েছে জনগণের গণতন্ত্র ফেরাতে, সেই আন্দোলনকে বিপথে পরিচালিত করা।

তিনি আরও বলেন, তখন তো বিএনপির জন্মই হয়নি। শহীদ জিয়াউর রহমান তখন সেনাবাহিনীর প্রধান ছিলেন না। তিনি ছিলেন ডেপুটি প্রধান। যিনি সেনাবাহিনী প্রধান ছিলেন, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান- তারা ওই দুর্ঘটনার পরে যখন খন্দকার মোশতাকের নেতৃত্বে সরকার গঠিত হয়েছিল, তখন তারা সবাই স্যালুট করে খন্দকার মোশতাকের প্রতি তাদের আনুগত্য প্রকাশ করেছিল।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ স্বাধীনতার পরে দুঃশাসনের রাজ্য তৈরি করেছিল। তারা তাদের মতো করে এদেশকে একটা লুটপাটের রাজত্ব তৈরি করেছিল। একেবারে পর এক তাদের নিজেদের তৈরি সংবিধান ভেঙেচুরে জরুরি অবস্থা, বিশেষ ক্ষমতা আইন এবং সবশেষে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল।

জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর এই অনুষ্ঠান হয়। এতে তিন পর্বে মোট ৬৯ জনকে পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে প্রাথমিক স্তরে জিহাদ ইবনে ইমরান, মোস্তাকিম হাসান, হুমায়রা জান্নাত প্রার্থনা, মাধ্যমিক স্তরে এফতেখার এনাম নাহিদ, তালাম মাহমুদ নিবাস, আবু হাসান নাহিয়ান এবং উচ্চতর ও উন্মুক্ত স্তরে কানিজ ফাতেমা কনিক, আজম ইকবাল শিপন ও মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান নিজ নিজ বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন।

রচনা প্রতিযোগিতা কমিটির সভাপতি অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দারের সভাপতিত্বে ও শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলামের সঞ্চালনায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বক্তব্য রাখেন। 

র‍্যাব-এসবি-সিআইডির শীর্ষ পদে রদবদল
  • ১৬ মার্চ ২০২৬
সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আইয়ুব মিয়ার পদত্যাগ
  • ১৬ মার্চ ২০২৬
উপাচার্য নিয়োগ নিয়ে রুদ্ধদ্বার সভা শিক্ষা সচিবের রুমে
  • ১৬ মার্চ ২০২৬
বদলির আওতায় আসছেন প্রতিষ্ঠান প্রধান ও কর্মচারীরা
  • ১৬ মার্চ ২০২৬
ধানের খোসার ছাই নিয়ে গবেষণা, চুয়েটের চার শিক্ষার্থী পেলেন…
  • ১৬ মার্চ ২০২৬
সাবেক সেনা সদস্যের বাড়ির সামনে গুলি ও কাফনের কাপড় রেখে হত্য…
  • ১৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence