১০ দিনের মাথায় কমল সোনার দাম

১০ এপ্রিল ২০২৩, ০৫:৪০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৭ AM

© সংগৃহীত

রেকর্ড দাম বাড়ানোর পর দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের প্রতি ভরি সোনায় ১ হাজার ৯৮৩ টাকা ক‌মিয়ে নতুন দাম নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৯৭ হাজার ১৬১ টাকা। এতদিন যা ছিল ৯৯ হাজার ১৪৪ টাকা।

আজ সোমবার (১০ এপ্রিল) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা মঙ্গলবার (১১ এ‌প্রিল) থেকে কার্যকর করা হবে।
 
নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১৯৮৩ টাকা কমিয়ে ৯৭ হাজার ১৬১ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৯২৪ টাকা কমিয়ে ৯২ হাজার ৭২৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৬৩৩ টাকা কমিয়ে ৭৯ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ১ হাজার ৩৪১ টাকা কমিয়ে ৬৬ হাজার ২৫২ টাকা করা হয়েছে।

সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভ‌রি ১ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে, ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকায় অপরিবর্তিত আছে।

এর আগে গত ১ এপ্রিল ভালো মানের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫১৬ টাকা বা‌ড়ি‌য়ে নতুন দাম নির্ধারণ করেছিল বাজুস। ওই দামেই সোমবার পর্যন্ত সোনা কেনাবেচা হয়েছে। আজ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ৯৯ হাজার ১৪৪ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি সোনা ৯৪ হাজার ৬৫৩ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি সোনা ৮১ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বি‌ক্রি হ‌চ্ছে ৬৭ হাজার ৫৯৩ টাকায়।

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসক-নার্সসহ বিভিন্ন …
  • ৩০ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে ৮ লাখ শিক্ষার্থীর পরিচয় চুরি করে হাতিয়ে নিল ৩…
  • ৩০ অক্টোবর ২০২৬
তৃতীয় লিঙ্গ বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ট্রান্সজেন্ডার বলেছি: …
  • ৩০ অক্টোবর ২০২৬
পদ ৯০৩, ১১ ব্যাংকে সিনিয়র অফিসার পদে নি য়োগ পরীক্ষার তারিখ …
  • ৩০ অক্টোবর ২০২৬
সেই রাতে কী হয়েছিল জানালেন তাহসিফের সঙ্গে থাকা ‘জুনিয়র বন্ধ…
  • ৩০ অক্টোবর ২০২৬
ঢাবির আইবিএতে এক্সিকিউটিভ এমবিএ, সিজিপিএ ২.৫০ থাকলেই করা যা…
  • ৩০ অক্টোবর ২০২৬