সাংবাদিকের বুম কেড়ে নেওয়া সেই পুলিশ সদস্য প্রত্যাহার

১২ ডিসেম্বর ২০২২, ০২:৩৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
অভিযুক্ত পুলিশ সদস্য

অভিযুক্ত পুলিশ সদস্য © ফাইল ছবি

বিএনপির ছয় সংসদ সদস্যের পদত্যাগের সময় জাতীয় সংসদের সামনে লাইভ করার সময় এক সাংবাদিককে বাধা দেওয়ার ঘটনায় পুলিশ কনস্টেবল শাহিনুর রহমানকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগের এসি ইমরান হোসেন মোল্লা।

তিনি জানান, এ ঘটনায় একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যিনি ওই সাংবাদিককে লাইভ করার কাজে বাধা দিয়েছিলেন। ওই ঘটনার পরপরই ব্যবস্থা নিয়ে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, সংসদ সদস্যদের পদত্যাগ বিষয়ে লাইভ সম্প্রচার করার সময় ডিএমপির প্রতিরক্ষা বিভাগের কনস্টেবল মো. শাহিনুর রহমান নাগরিক টেলিভিশনের রিপোর্টারের হাত থেকে বুম কেড়ে নিয়ে দায়িত্ব পালনে বিঘ্ন ঘটান।

এ বিষয়ে হেনস্তার শিকার নাগরিক টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক সাঈদ আরমান জানান, জাতীয় সংসদ এলাকায় গিয়েছিলাম সংবাদ সংগ্রহ করতে। লাইভ রিপোর্টিং করার জন্য পুলিশের সঙ্গে পরামর্শ করেই লাইভের স্থান নির্ধারণ করেছিলাম। লাইভে সংযুক্ত হওয়ার পর হঠাৎ করে ওই পুলিশ সদস্য এসে বাধা দেন। এরপর বুম কেড়ে নেন। ধাক্কা দিয়ে সরিয়ে দেন।

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9