০৩ অক্টোবর ২০২৬, ১১:৪২

এক নজরে দেখুন সপ্তাহের সেরা ১০ সরকারি চাকরি

সপ্তাহের সেরা চাকরি  © এআই সম্পাদিত ছবি

চাকরিপ্রার্থীদের জন্য চলতি সময়ে সরকারি, স্বায়ত্তশাসিত ও সরকারি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে একাধিক নিয়োগের সুযোগ রয়েছে। এর মধ্যে পেট্রোবাংলার অধীন ১২ প্রতিষ্ঠানে ৭৫৩, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ২৪৪, বাংলাদেশ ব্যাংকে ২২০, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনে ১১২ জনকে নিয়োগ দেওয়া হবে। 

এ ছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, ট্যুরিস্ট পুলিশ এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনেও বিভিন্ন পদে নিয়োগ চলছে। এসব নিয়োগের আবেদন শেষ হবে অক্টোবর মাসে।

১. পেট্রোবাংলার অধীন ১২ প্রতিষ্ঠানে ৭৫৩ পদে চাকরি

পেট্রোবাংলার আওতাধীন ১২টি প্রতিষ্ঠানে ৯ম ও ১০ম গ্রেডে ১৯ ক্যাটাগরিতে মোট ৭৫৩ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। নবম গ্রেডে ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা এবং দশম গ্রেডে ৩২,০০০-৭৭,৩০০ টাকা বেতন স্কেলে এসব নিয়োগ দেওয়া হবে। নারী-পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে।

আবেদনের শুরু: ১৮ অক্টোবর ২০২৬, সকাল ১০টা

আবেদনের শেষ: ১৭ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা

বিস্তারিত দেখুন এখানে। 

২. বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ১৩ পদে ২৪৪ জন নিয়োগ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে ১৩টি পদে মোট ২৪৪ জনকে নিয়োগ দেওয়া হবে। সহকারী ব্যবস্থাপক, সিনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট, গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, এয়ারক্রাফট মেকানিক, মেডিকেল টেকনোলজিস্ট ও জুনিয়র ফায়ার সেফটি অ্যাসিস্ট্যান্টসহ বিভিন্ন পদে এসব নিয়োগ দেওয়া হবে। পদভেদে বেতন স্কেল ১১,০০০ থেকে ৫৭,৯৫০ টাকা পর্যন্ত। নির্বাচিত প্রার্থীদের প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। সন্তোষজনকভাবে তিন বছর চাকরি সম্পন্ন করলে স্থায়ীভাবে আত্মীকরণের সুযোগ রয়েছে।

আবেদনের শুরু: ৩০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা

আবেদনের শেষ: ২০ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা

বিস্তারিত দেখুন এখানে। 

৩. বাংলাদেশ ব্যাংকে ১৭ পদে ২২০ কর্মকর্তা নিয়োগ

বাংলাদেশ ব্যাংকে ৬ষ্ঠ, ৯ম ও ১০ম গ্রেডে ১৭ পদে মোট ২২০ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এসব পদে সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী, সিনিয়র অফিসার, আর্থিক বিশ্লেষক, আইন কর্মকর্তা, নিরীক্ষা কর্মকর্তা ও প্রটোকল কর্মকর্তা নিয়োগের সুযোগ রয়েছে। পদভেদে বেতন স্কেল ১৬,০০০ থেকে ৬৭,০১০ টাকা। সাধারণ প্রার্থীদের আবেদন ফি ২০০ টাকা এবং অনগ্রসর প্রার্থীদের ৫০ টাকা।

আবেদনের শুরু: ১৬ সেপ্টেম্বর ২০২৬

আবেদনের শেষ: ১৮ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট

বিস্তারিত দেখুন এখানে। 

৪.  মাভাবিপ্রবিতে ৮ পদে ১০ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯ম থেকে ২০তম গ্রেডে ৮ পদে মোট ১০ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে মেডিকেল অফিসার ও সহকারী কম্পিউটার প্রোগ্রামার পদে একজন করে, ড্রাইভার পদে ৬ জন এবং অফিস সহায়ক ও পরিচ্ছন্নতাকর্মী পদে একজন করে নিয়োগ দেওয়া হবে। পদভেদে বেতন স্কেল ৮,২৫০ থেকে ৫৩,০৬০ টাকা। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে পূরণ করে রেজিস্ট্রার বরাবর সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে।

আবেদনের শুরু: ২৭ সেপ্টেম্বর ২০২৬

আবেদনের শেষ: ২৬ অক্টোবর ২০২৬

বিস্তারিত দেখুন এখানে। 

৫. বুটেক্সে শিক্ষকসহ ৯ পদে ১৪ জন নিয়োগ

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ৯টি পদে মোট ১৪ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রভাষক, লাইব্রেরীয়ান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, কেয়ারটেকার, অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট, সহকারী হিসাবরক্ষক, সহকারী ক্যাশিয়ার, লাইব্রেরী সহকারী ও সিকিউরিটি গার্ড পদ রয়েছে। পদভেদে বেতন স্কেল ২০,০০০ থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা। আবেদনপত্র নির্ধারিত ফরমে পূরণ করে রেজিস্ট্রার, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, তেজগাঁও, ঢাকা-১২০৮ বরাবর পাঠাতে হবে। পদভেদে আবেদন ফি ৫০, ১০০ ও ২০০ টাকা।

আবেদনের শুরু: ৩০ সেপ্টেম্বর ২০২৬

আবেদনের শেষ: ২৯ অক্টোবর ২০২৬

আরও দেখুন: বিনা খরচে পড়াশোনার সুযোগ দিচ্ছে জাপান

বিস্তারিত দেখুন এখানে। 

৬. ক্রীড়া পরিদপ্তরে ৬ পদে ৪৩ জন নিয়োগ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরে ছয়টি পদে মোট ৪৩ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ক্যাশিয়ার, ড্রাইভার, অফিস সহায়ক ও গ্রাউন্ডসম্যান পদে এসব নিয়োগ দেওয়া হবে। পদভেদে এইচএসসি, এসএসসি ও অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতন স্কেল ২০,০০০ থেকে ৫২,৯০০ টাকা পর্যন্ত।

আবেদনের শুরু: ১ অক্টোবর ২০২৬, সকাল ১০টা

আবেদনের শেষ: ৩০ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা

বিস্তারিত দেখুন এখানে।  

৭. ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে ১ জন নিয়োগ

আবেদনের শুরু: ২৭ সেপ্টেম্বর ২০২৬

আবেদনের শেষ: ১৪ অক্টোবর ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে ‘বাইন্ডার’ পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। আবেদনকারীদের এসএসসি, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আবেদনপত্র পূরণ করে ‘ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়’ বরাবর সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে।

বিস্তারিত দেখুন এখানে। 

৮. মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে ৩ পদে ১৬ জন নিয়োগ

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে রাজস্ব খাতভুক্ত তিন ক্যাটাগরির পদে মোট ১৬ জন নিয়োগ দেওয়া হবে। সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়ক পদে এসব নিয়োগ দেওয়া হবে। পদভেদে স্নাতক, এইচএসসি ও এসএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতন স্কেল ২০,০০০ থেকে ৫৮,০০০ টাকা পর্যন্ত।

আবেদনের শুরু: ২৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯টা

আবেদনের শেষ: ১৭ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬টা

বিস্তারিত দেখুন এখানে। 

৯. ট্যুরিস্ট পুলিশে ৩ পদে ১০ জন নিয়োগ

বাংলাদেশ পুলিশের ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সে তিনটি পদে মোট ১০ জনকে সরাসরি নিয়োগ দেওয়া হবে। স্টেনোগ্রাফার কাম-কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর ও ক্যাশিয়ার পদে এসব নিয়োগ দেওয়া হবে। পদভেদে স্নাতক ও স্নাতক (সম্মান) পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতন স্কেল ২১,৯০০ থেকে ৫৮,০০০ টাকা পর্যন্ত। তিনটি পদেই সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের শুরু: ১ অক্টোবর ২০২৬, সকাল ১০টা

আবেদনের শেষ: ২৫ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা

বিস্তারিত দেখুন এখানে। 

১০. বাংলাদেশ পর্যটন করপোরেশনে ৫ পদে নিয়োগ

বাংলাদেশ পর্যটন করপোরেশনে পাঁচটি পদে মোট পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে। প্রোগ্রামার, সহকারী প্রোগ্রামার, সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, মেডিকেল অফিসার ও সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে এসব নিয়োগ দেওয়া হবে। পদভেদে বেতন স্কেল ২৩,৫০০ থেকে ১,৩৪,০০০ টাকা পর্যন্ত। মেডিকেল অফিসার পদটি খণ্ডকালীন এবং এতে মাসিক ৪০ হাজার টাকা সম্মানি দেওয়া হবে। সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের শুরু: ২৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা

আবেদনের শেষ: ২৭ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা

বিস্তারিত দেখুন এখানে।