মুঠোফোনে ফল পাবে যশোর বোর্ডের এসএসসি পরীক্ষার্থীরা

০৫ এপ্রিল ২০২০, ০৮:৪৯ PM

© ফাইল ফটো

এসএসসি পরীক্ষার ফলাফল অভিভাবকের মোবাইল নম্বরে পাঠানোর উদ্যোগ নিয়েছে যশোর শিক্ষা বোর্ড। রোববার (৫ এপ্রিল) যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি পরীক্ষা-২০২০ এর ফলাফল পরীক্ষার্থী প্রদত্ত মোবাইল নম্বরে সরাসরি প্রেরণ করা হবে। এ জন্য সকল পরীক্ষার্থীর অভিভাবকের মোবাইল নম্বর জরুরি প্রয়োজন। আগামী ৩০ এপ্রিলের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠানের প্রত্যেক পরীক্ষার্থীর অভিভাবকের মোবাইল নম্বর জমা দিতে সকল প্রতিষ্ঠান প্রধানকে অনুরোধ করা হলো।

মোবাইল নম্বর জমা দানের পদ্ধতি:

১। যশোর বোর্ডের ওয়েবসাইট (www.jessoreboard.gov.bd) ভিজিট করুন
২। বামপাশের Our service থেকে Institute panel মেন্যুতে ক্লিক করুন
৩। EIIN Password দিয়ে লগ-ইন করুন
৪। Examinee MobileSSC 2020 ২০২০ মেন্যুতে ক্লিক করে মোবাইল নম্বর এন্ট্রি কর

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
ইতিহাস গড়ে নকআউটে ডি আর কঙ্গো, প্রতিপক্ষ ইংল্যান্ড
  • ২৮ জুন ২০২৬
ঢাবি শিক্ষার্থীর স্ত্রীকে নিয়ে খেলা দেখতে বাধা, প্রতিবাদে ক…
  • ২৮ জুন ২০২৬
কলম্বিয়ার সঙ্গে ড্র, রানার্সআপ হয়েই নকআউটে পর্তুগাল
  • ২৮ জুন ২০২৬
মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ
  • ২৮ জুন ২০২৬
পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩
  • ২৮ জুন ২০২৬