মুহিতের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে: শাবিপ্রবি উপাচার্য

৩০ এপ্রিল ২০২২, ০৮:২৪ AM
আবুল মাল আবদুল মুহিত ও অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ

আবুল মাল আবদুল মুহিত ও অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ © ফাইল ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিতের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

শুক্রবার (২৯ এপ্রিল) দিনগত রাতে এক শোক বার্তায় এ মন্তব্য করেন তিনি। তিনি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোকবার্তায় অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আবুল মাল আব্দুল মুহিত অত্যন্ত নির্লোভ, নিরহংকারী এবং সজ্জন ব্যক্তি ছিলেন। তিনি আজীবন দেশ ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। দেশের অর্থনৈতিক উন্নয়নে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি তার কর্মের মাধ্যমে আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

প্রসঙ্গত, শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল মাল আবদুল মুহিতে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। 

আরও পড়ুন: সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আর নেই

মুহিতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুহিত। শ্বাসকষ্ট ও সুগার ফল্ট হয়েছিল তার। পরে পরিবারের লোকজন তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

শনিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় গুলশানের আজাদ মসজিদে তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর দুইটায় তার লাশ শহীদ মিনারে নেয়া হবে। শ্রদ্ধা নিবেদন শেষে মুহিতের লাশ দাফনের জন্য গ্রামের বাড়ি সিলেটের উদ্দেশ্যে রওনা হবে।

অপহরণের ১৮ দিন পর টঙ্গী থেকে ৬ বছরের বায়জিদ উদ্ধার
  • ০৭ অক্টোবর ২০২৬
বাসাভাড়া নিয়ে বিরোধের জেরে বৃদ্ধার হাত ভাঙার অভিযোগ, দুই শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
গোবিপ্রবি ছাত্রীর পিছু নিয়ে ক্যাম্পাসেও হয়রানি—আটক ৩ বহিরাগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬