ইউনিয়ন বিএনপির সেক্রেটারির পায়ুপথ থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার

১২ জুলাই ২০২৫, ০৯:২৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:১৪ PM
নুর আহমদকে আটক করে বিজিবি

নুর আহমদকে আটক করে বিজিবি © টিডিসি

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ইউনিয়ন বিএনপির সেক্রেটারির পায়ুপথ থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। আজ শনিবার (১২ জুলাই) উখিয়ার ইমামের ডেইল চেকপোস্টে তল্লাশির সময় এ ঘটনা ঘটে। ওই নেতাকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। 

আটক নুর আহমদ টেকনাফ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, নুর আহমদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ থাকলেও রাজনৈতিক পরিচয়ের কারণে কেউ মুখ খুলতে সাহস পেত না। 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নুর আহমদকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা বহনের কথা স্বীকার করেছেন। ইয়াবাগুলো তার পায়ুপথে বিশেষভাবে লুকিয়ে রাখা ছিল। আটক নুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

 

 

 

যুব এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান
  • ১২ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে ৪৫৩ জনের বিরুদ্ধে মামলা, গ্র…
  • ১২ নভেম্বর ২০২৬
‘লাগবে মিলিটারি এয়ারক্র্যাফট’— হাসিনাকে ফেরাতে ভারতের দুই শ…
  • ১২ নভেম্বর ২০২৬
দেশের পথে প্রধানমন্ত্রী
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
  • ১২ নভেম্বর ২০২৬
আলিম সাপ্লিমেন্টারির রুটিন প্রকাশ, পরীক্ষা হবে দেশের ৬৪ কেন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950