ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৪০ কেজি পিরানহা জব্দ

২৭ জুন ২০২৫, ০১:৩৬ AM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০২:১২ PM
জব্দকৃত পিরানহা

জব্দকৃত পিরানহা © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে এক আড়তদারকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ সময় প্রায় ৪০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলার সদরে একটি মৎস্য আড়তে অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফীন।

এসময় আড়তদার কংশ দাসকে ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০’ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় মৎস্যজীবীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই কিছু অসাধু ব্যবসায়ী পিরানহা ও রাসায়নিক মিশ্রিত বিষাক্ত চাষের মাগুর মাছ গোপনে বাজারজাত করে আসছিল। এতে করে সাধারণ মানুষ যেমন প্রতারিত হচ্ছেন, তেমনি স্বাস্থ্যঝুঁকিতেও পড়ছেন।

সহকারী কমিশনার কাজী রবিউস সারোয়ার বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনসচেতনতা বাড়াতে এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রশাসন ও মৎস্য বিভাগ একসঙ্গে কাজ করে যাচ্ছে। নিষিদ্ধ মাছটি চেনার কিছু উপায় হলো, দেখতে রূপচাঁদার মতো চকচকে, ধারালো দাঁত ও লেজ, আক্রমণাত্মক আচরণ এবং বাজারে কম দামে বিক্রি।

এ ব্যাপারে উপজেলা প্রশাসন জানায়, নিষিদ্ধ এই মাছ দেখতে রূপচাঁদার মতো হলেও এটি অত্যন্ত আক্রমণাত্মক ও পরিবেশের জন্য ক্ষতিকর। বাংলাদেশের পরিবেশ অধিদপ্তর এবং মৎস্য অধিদপ্তরের নির্দেশনায় এই মাছের উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাত সম্পূর্ণ নিষিদ্ধ।

 

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9