টেকনাফে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি

১৮ জুন ২০২৫, ০৯:১৬ PM , আপডেট: ২০ জুন ২০২৫, ০৫:১৮ PM
বিজিবির হাতে আটক মাদক

বিজিবির হাতে আটক মাদক © টিডিসি

কক্সবাজারের টেকনাফে লেদা ও নোয়াপাড়া সীমান্তবর্তী আদমের জোড়া বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৮ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। এর আগে গতকাল মঙ্গলবার গভীর রাতে পৃথক অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান তিনি। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদমের জোড়া ও নোয়াপাড়া বিএসপি সংলগ্ন বেড়িবাঁধ এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন তথ্যের ভিত্তিতে গভীর রাতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান নেন। একপর্যায়ে দুই ব্যক্তিকে নাফ নদী পেরিয়ে বেড়িবাঁধ অতিক্রম করতে দেখলে বিজিবি সদস্যরা ধাওয়া করেন।

বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কৌশলে নদীর তীরের জলমগ্ন কেওড়া বনে ঢুকে পড়ে। এরপর অধিনায়কের নেতৃত্বে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়ে কেওড়া বন ও আশপাশের এলাকা থেকে পাচারকারীদের ফেলে যাওয়া দুইটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো থেকে মোট ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান আরও জানান, জব্দকৃত মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী যথাযথ প্রক্রিয়ায় জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

‘অহন ২ লাখ নিছি, সামনে ১০ লাখ নিয়াম’—দপ্তরি নিয়োগে প্রধান শ…
  • ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশি সিনেমার শুটিংয়ে গিয়ে নেপালে বন্যার কবলে ভারতীয় অভ…
  • ২৭ আগস্ট ২০২৬
জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর পোস্টের অভিযোগ
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিল…
  • ২৭ আগস্ট ২০২৬
ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সিরাজুল হক আর নেই
  • ২৭ আগস্ট ২০২৬
ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ুন চেক প্রজাতন্ত্রে 
  • ২৭ আগস্ট ২০২৬