যৌথবাহিনীর অভিযানে সাবেক ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫, অস্ত্র ও মাদক উদ্ধার

১৭ জুন ২০২৫, ০৬:৫৫ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ১০:২১ AM
ছাত্রদলের সাবেক নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার

ছাত্রদলের সাবেক নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার © সংগৃহীত

খুলনা নগরীর শিপইয়ার্ড ও চানমারি এলাকায় যৌথ অভিযান চালিয়ে ছাত্রদলের সাবেক নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনাবাহিনী। অভিযানে একটি বিদেশি রিভলবার, গুলি ও ২৭০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৭ জুন) রাত থেকে মঙ্গলবার ভোর সাড়ে ৬টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। পরে খুলনা সদর থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—শিপইয়ার্ড এলাকার মো. রাজু আহমেদ, জুনায়েদ হোসেন মুন্না, চানমারি মাস্টারপাড়া এলাকার মিরাজ, নীরব ইসলাম জিয়া এবং বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা এলাকার শামীম হোসেন। তাদের মধ্যে রাজু আহমেদ খুলনা সিটি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছিলেন বলে জানা গেছে।

তবে খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা বলেন, ‘রাজু একসময় ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, বর্তমানে তার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তার কোনো পদ-পদবিও নেই, তিনি এখন দলের কেউ নন।’

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ‘অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আরও কয়েকজনকে আটক করা হয়েছিল, যাচাই-বাছাই শেষে অনেককে ছেড়ে দেওয়া হয়েছে।’

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬