দেশীয় রিভলভার ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক

১৩ জুন ২০২৫, ০৭:০১ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ১০:৩৫ AM
মো. আওলাদ হোসেন

মো. আওলাদ হোসেন © টিডিসি সম্পাদিত

নেত্রকোনার কলমাকান্দায় দেশীয় রিভলভার ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ মো. আওলাদ হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে  পুলিশ। শুক্রবার (১৩ জুন) ভোরে উপজেলার বিশরপাশা টলারঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত আওলাদ হোসেন (২৬) উপজেলার সদর ইউনিয়নের রাজাপুর গ্রামের মো. করিম উদ্দিনের ছেলে। তিনি কলমাকান্দা উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানের শ্যালক। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশরপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শহিদুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আওলাদ হোসেনকে আটক করা হয়। তার কাছ থেকে একটি দেশীয় রিভলভার ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় তার ভগ্নিপতি আব্দুল মান্নান পালিয়ে যায়।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬