গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১৬ জুলাই ২০২৫, ০৫:৫৬ PM , আপডেট: ১৮ জুলাই ২০২৫, ০২:৫০ PM
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ © সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে দেশের বিভিন্ন অঞ্চল। এরই ধারাবাহিকতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছে ছাত্র-জনতা।

বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪টা থেকে মহাসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভারের দক্ষিণাংশে অবস্থান নেন তারা। এ সময় ঢাকা-চট্টগ্রামমুখী দুই লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এ সময় 'আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ', ‘গোপালগঞ্জে হামলা কেন, প্রশাসন জবাব চাই,' 'কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার,' 'সারা বাংলায় খবর দে, আওয়ামী লীগের কবর দেয়,' 'জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার,' 'ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ' ইত্যাদি স্লোগান দেন আন্দোলনকারীরা।

 

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬