একদিনের ক্রিকেটে রানের নতুন বিশ্বরেকর্ড ইংল্যান্ডের

১৭ জুন ২০২২, ০৭:৩৭ PM
জস বাটলার

জস বাটলার © ক্রিকইনফো

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এক ইনিংসে দলীয় সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছে ইংল্যান্ড। ২০১৮ সালে ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮১ রানের রেকর্ড ভেঙেছে মর্গানের দল।

শুক্রবার (১৭ জুন) নেদারল্যান্ডসের আমস্তেলভিন ক্রিকেট স্টেডিয়ামে ডাচদের বিপক্ষে রেকর্ড ৪৯৮ রান তোলে দলটি। দলের পক্ষে সর্বোচ্চ ১৭০ রান করেন জস বাটলার। 

যদিও এদিন টসে জিতে ইংলিশদের ব্যাটিংয়ে পাঠিয়ে দ্বিতীয় ওভারে সাফল্য দেখেছিল নেদারল্যান্ডস। জেসন রয়কে ১ রানে প্যাভিলিয়নে ফেরায় ডা পেসার শেন স্নেটার। তবে এরপরই ঝড় শুরু হয় দলটির উপর। দ্বিতীয় উইকেটে ফিল সল্ট ও ডেভিড মালান ২২২ রান যোগ করেন। দুইজনই দেখেন সেঞ্চুরি।

সল্ট ফেরেন ৯৩ বলে ১২২ রান করে। মালানও ১০৯ বলে ১২৫ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। তবে এদিন চারে নেমে জস বাটলার ও ছয়ে নেমে লিয়াম লিভিংস্টোন কচুকাটা করেন ডাচ বোলারদের।

বাটলার তার খুনে ইনিংসে ৭০ বলে ৭ চার ও ১৪ ছয়ে করেন ১৬২ রান। এদিকে লিভিংস্টোন ২২ বলে ৬টি করে চার-ছয়ে ৩০০ স্ট্রাইক রেটে করেন ৬৬ রান।

এক পর্যায়ে মনে হচ্ছিলো পাঁচশো হয়েই যাবে। তবে ৪৯তম ওভারে কোনো বাউন্ডারি ছাড়া মাত্র ৭ রান আসায় ২ রানের আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয় ইংলিশদের।

ট্যাগ: ক্রিকেট
বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081