আমাদের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত: জালাল ইউনুস

০৯ মার্চ ২০২২, ১১:২৫ AM
জালাল ইউনুস ও সাকিব

জালাল ইউনুস ও সাকিব © সংগৃহীত

সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকা সিরিজে ওয়ানডে খেলার জন্য পুরোপুরি ফিট না, রবিবার দেশ ছাড়ায় সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সেকথা জানিয়েছিলেন নিজেই। বলেছিলেন, ‘শারীরিক ও মানসিক দুইদিক থেকেই আসন্ন সিরিজের জন্য তিনি ফিট নন।’

এরপরই দেশজুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। দিন না ঘুরতেই সাকিবের দিকে পাল্টা অভিযোগের তীর ছুড়েছেন ‍বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও।

তবে এবার একটা সিদ্ধান্তে আসতে চায় বিসিবি। কারণ, সিদ্ধান্তে না আসলে দল গঠনে সমস্যার সৃষ্টি হয়। দেখা গেলো, সাকিব না থাকলে তার বদলি একজন খেললো, আবার পরের সিরিজে সে (সাকিব) ফিরলে ওই খেলোয়াড়টিকে বাদ দিতে হচ্ছে। এ সমস্যাটির সমাধান চাচ্ছে বোর্ড।

আরও পড়ুন: ‘সাকিবকে রিকোয়েস্ট করার কিছুই নেই, ওতো আমাদের এমপ্লয়ি’

এ বিষয়ে মঙ্গলবার (৮ মার্চ) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমাদের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। হ্যাঁ অথবা না, যেন আমরা পরিকল্পনা করতে পারি। একজন না খেললে কিন্তু বিকল্প রাখতে হচ্ছে। যেমন, আপনি না খেলায় বিকল্প একজনকে দলে নিলাম। দেখা যাচ্ছে সে ভালো করছে। আবার আপনি ফিরলে তাকে সরিয়ে দিতে হচ্ছে।’

সাকিব এখন সব ফরম্যাটে খেলতে চান না। যদিও আগেরবার কেন্দ্রীয় চুক্তি করার সময় সব ফরম্যাটে খেলবেন বলেই স্বাক্ষর করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। এ নিয়ে জালাল ইউনুস বলেন, ‘আমরা তো সাকিবের সঙ্গে কথা বলেই কেন্দ্রীয় চুক্তি করেছিলাম। ও বলেছে সব ফরম্যাটে খেলবে। কিন্তু এখন সেখান থেকে সরে আসছে সে। এতে নতুন খেলোয়াড় এবং তাদের নিয়ে কোচ ও নির্বাচকদের সমস্যা হয়।’

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রেস স্টিকার লাগানো মোটরসাইকেলে মিলল ৭৮৪৫ ইয়াবা, যুবক গ্র…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবির ক্যাফেটেরিয়া-হল নিয়ে জাতীয় ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল ৫ বছরের শিশু রেদওয়ানের
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল মেডিকেল কলেজে অধ্যাপকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9