হামজা চৌধুরী এখন ঢাকায়, বুধবার অনুশীলন করবেন

১৮ মার্চ ২০২৫, ১১:০৬ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৪:০২ PM
হামজা চৌধুরী

হামজা চৌধুরী © ফাইল ফটো

হবিগঞ্জে গ্রামের বাড়িতে ২৬ ঘণ্টা বেড়ানো শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরী। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল সাড়ে পাঁচটায় হামজা সিলেটে রওনা হন। সেখান থেকে রাত ৮টায় অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকার উদ্দেশে উড়াল দেন হামজা। সবশেষ খবর নিরাপদে ঢাকায় পৌঁছেছেন এই তারকা। বুধবার অনুশীলনে অংশ নেবেন।

আজ দিনভর হামজার গ্রামের বাড়িতে মানুষের আনাগোনা ছিল বেশ। মানুষের পাশাপাশি বিভিন্ন সংবাদমাধ্যমের লোকজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নানা স্থান থেকে আসা মানুষ প্রিয় তারকাকে একনজর দেখতে জড়ো হন হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে।

আজ বিকেল ৪টায় বাড়ির ছাদে উঠে উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সিলেটি ভাষায় হামজা বলেন, ‘আপনারা আমার লাগি ও আমার পরিবারের লাগি দোয়া করবা।’

এর কিছুক্ষণ পরেই হামজা বাড়ির ব্যালকনির সামনে দাঁড়িয়ে গ্রামের অসহায় ও দরিদ্র লোকজনের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন।

অবশ্য সকাল থেকে বাড়ির ভেতরে কাউতে ঢুকতে দেওয়া হয়নি। বাড়ির লোকজন আগতদের উদ্দেশে জানান হামজা বিশ্রাম নিচ্ছেন, কারও সঙ্গে তিনি দেখা করবেন না। এদিকে বিকেল সাড়ে পাঁচটার দিকে হামজা বাড়ি ছাড়েন।

হামজা গতকাল সোমবার লন্ডন থেকে সিলেট আসেন। সিলেটে সরাসরি তাঁর গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে আসেন বেড়াতে। সেখানে ২৬ ঘণ্টা অবস্থান করেন ইংলিশ ক্লাব লেস্টার সিটির সাবেক এই ফুটবল তারকা। হামজা চৌধুরী হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের বাসিন্দা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী ও রাফিয়া চৌধুরীর ছেলে। হামজার জন্ম ইংল্যান্ডের লাফবোরো শহরে। খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগে।

ট্যাগ: ফুটবল
‘হাবিবি, কাম টু ইরান’, ট্রাম্পকে উদ্দেশ্য করে ইরান
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অগ্রিম হোটেল বুকিং ছাড়া কলকাতায় ভ্রমণ না করার পরামর্শ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্যকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ঘরোয়া ক্রিকেটে দ্বিগুণ ম্যাচ ফি পাবেন ক্রিকেটাররা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসায় নতুন বিধি-নিষেধ …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬