বাংলাদেশের দ্রুততম মানব ইসমাইল, দ্রুততম মানবী শিরিন

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১০ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১১ PM
শিরিন আক্তার ও মোহাম্মদ ইসমাইল

শিরিন আক্তার ও মোহাম্মদ ইসমাইল © সংগৃহীত

চারবারের দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল। কিন্তু লন্ডনে জন্ম ও বেড়ে ওঠা ইমরানুর রহমান আসার পর আর আধিপত্য ধরে রাখতে পারেননি। এবার ইমরানুর অংশ না নেওয়ায় ইসমাইলের ভাগ্য খুলে গেছে। জাতীয় অ্যাথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্টে সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে ছেলেদের বিভাগে পঞ্চমবারের মতো দ্রুততম মানবের সোনার পদক জিতেছেন ইসমাইল। মেয়েদের মেধ্যে শিরিন আক্তারের প্রতিদ্বন্দ্বী এখনও কেউ হয়ে উঠতে পারেননি। তিনি দ্রুততম মানবীর মুকুট ধরে রেখেছেন। 

ঢাকার জাতীয় স্টেডিয়ামে সোমবার ১০ দশমিক ৬১ সেকেন্ড টাইমিং করে দ্রুততম মানব হয়েছেন বাংলাদেশ নৌবাহনীর ইসমাইল। তিনি পেছনে ফেলেছেন একই দলের রাকিবুল হাসানকে, ১০ দশমিক ৬৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন রাকিবুল।

সবশেষ ২০২২ সালের আসরে দ্রুততম মানবের মুকুট জিতেছিলেন ইসমাইল। বাংলাদেশ সেনাবাহিনীর জুবাইল ইসলাম ১০ দশমিক ৮৯ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন। এই তিনজনের বাইরে ১১ সেকেন্ডের নিচে দৌড় শেষ করেছেন কেবল আর একজন; সেনাবাহিনীর মোহাম্মদ তারেক। তিনি ১০ দশমিক ৯৭ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেছেন। 

মেয়েদের বিভাগে ১২ দশমিক ০১ সেকেন্ড সময় নিয়ে দ্রুততম মানবীর মুকুট জিতেছেন শিরিন আক্তার। গত আসরে ১২ দশমিক ১১ সেকেন্ড টাইমিং করে শিরিন সেরা হয়েছিলেন। এবারও সতীর্থ সুমাইয়া দেওয়ানকে (১২ দশমিক ১৫ সেকেন্ড) পেছনে ফেলেছেন তিনি।

এই বিভাগে তৃতীয় হয়েছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের আজমি খাতুন; তিনি দৌড় শেষ করেন ১২ দশমিক ৫০ সেকেন্ডে।

প্রেসক্রিপশন ছাড়া ওষুধ সেবন: কতটা বিপজ্জনক?
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আমরা ফটোশেসনের রাজনীতি করি না: পানিসম্পদ মন্ত্রী 
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুভ জন্মাষ্টমী উদযাপন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাঁচতে চান তিতুমীরের শিক্ষার্থী সাদিয়া, চিকিৎসায় প্রয়োজন সহ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চীনা যুদ্ধবিমান ও মক্কা চুক্তিতে আগ্রহ, আঞ্চলিক ভূরাজনীতিতে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬