প্রথম ওভারেই আফগান শিবিরে তাসকিনের আঘাত

১৬ জুলাই ২০২৩, ০৫:৫৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
তাসকিনের উদযাপন

তাসকিনের উদযাপন © ফাইল ফটো

দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ মাঠে নেমেছে সাকিব আল হাসানের দল। এই ম্যাচ জিততে পারলে শিরোপা নিশ্চিত করবে স্বাগতিকরা। অন্যদিকে সফরকারীরা ঘুরে দাঁড়াতে পারলে অন্তত সিরিজ ড্র করে বাড়ি ফিরতে পারবে।

ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। ইনিংসের চতুর্থ বলেই ডাউন দ্য উইকেট এগিয়ে এসে তাসকিনকে ছক্কা হাঁকিয়েছিলেন এই ওপেনার। পরের বলে শর্ট লেংথ থেকে আবার তুলে মেরেছিলেন গুরবাজ, এবার বল ওঠে খাড়া ওপরে। অফ সাইড থেকে আরও তিন জন ফিল্ডার ছুটে আসতে চাইলেও তাসকিন না করে দিয়েছেন, নিজের বলে নিজেই ধরেছেন ক্যাচ। ৫ বলে ৮ রান করে ফিরলেন গুরবাজ, প্রথম ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দিলেন তাসকিন। 

বাংলাদেশের একাদশ

লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামিম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ এবং মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তানের একাদশ

রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হজরতউল্লাহ জাজাই, ইব্রাহীম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), মুজিব উর রহমান, ওয়াফাদার মোমান্দ, আজমতুল্লাহ ওমরজাই এবং ফজলহক ফারুকি।

 

 

পাবলিক পরীক্ষা পদ্ধতিতে কী পরিবর্তন করতে চাইছে সরকার?
  • ১২ এপ্রিল ২০২৬
ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২শ লিটার ডিজেল জব্দ
  • ১২ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ অস্ট্রেলিয়ার অ্যাডিলে…
  • ১২ এপ্রিল ২০২৬
বিএনপির কার্যালয় খোলা নিয়ে সংঘর্ষ, ছেলের পিস্তলের গুলিতে আহ…
  • ১২ এপ্রিল ২০২৬
এএফসি টুর্নামেন্টের আয়োজক হতে চায় বাংলাদেশ
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান ও কর্মচারীদের বদলি নিয়ে নতুন তথ্য জানাল মন…
  • ১২ এপ্রিল ২০২৬