‘শিক্ষক আওয়ামী লীগ করতেন’, পিটিয়ে স্কুলছাড়া করলেন যুবদল নেতা

১২ জানুয়ারি ২০২৫, ০৭:৩৬ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
শিক্ষককে মারধর করে হাসপাতালে পাঠানোর অভিযোগ

শিক্ষককে মারধর করে হাসপাতালে পাঠানোর অভিযোগ © সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক শিক্ষককে মারধর করে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতাদের বিরুদ্ধে। রোববার (১২ জানুয়ারি) দুপুরে চন্দ্রা ত্রিমোড় এলাকায় বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষক মো. বসির উদ্দিন বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা শাখার সহকারী শিক্ষক, বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্য অনুযায়ী, বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে প্রধান শিক্ষক আনন্দ কুমারের সঙ্গে বসির উদ্দিন কথা বলছিলেন। এ সময় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনির নেতৃত্বে কয়েকজন লাঠিসোঁটা নিয়ে সেখানে প্রবেশ করেন। তারা বসির উদ্দিনকে বিদ্যালয়ের ফটকে নিয়ে গিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন।

বিষয়টি দেখে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রিজভী আহম্মেদ সজিব তাকে বাঁচাতে গেলে তাকেও মারধর করে রক্তাক্ত করেন তারা। পরে বিদ্যালয়ের দপ্তরিসহ স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ কুমার বলেন, যুবদল নেতা রাশেদুল ইসলাম রনি, রাকিব হোসেনসহ কয়েকজন বিদ্যালয়ে প্রবেশ করে জোরপূর্বক ওই শিক্ষককে ধরে নিয়ে যায় এবং এলোপাতাড়ি মারধর করে।

অভিযোগের ব্যাপারে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনি বলেন, ওই শিক্ষক আওয়ামী লীগের রাজনীতি করতেন, যার কারণে তাকে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে।

কালিয়াকৈর থানার এসআই জামিল হোসেন বলেন, শিক্ষকের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলে তাকে বিতাড়িত করতে চাইছে একটি পক্ষ। তারই জের ধরে যুবদলের কিছু লোক ওই শিক্ষককে মারধর করেছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান এসআই।

বাকিতে চা না দেয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান
  • ১৭ এপ্রিল ২০২৬
রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক…
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম
  • ১৭ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠকের তারিখ ঠিক হয়নি
  • ১৭ এপ্রিল ২০২৬
জবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলার আয়োজন করবে জকসু
  • ১৭ এপ্রিল ২০২৬