মঞ্চে বসে প্রকাশ্যে মদ পান করল প্রধান শিক্ষক

২৩ জুন ২০২৪, ০৬:০২ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৮ AM
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম দরদী

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম দরদী © সংগৃহীত

নেত্রকোনার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের ধর্মরায় রামধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম দরদীর বিরুদ্ধে মঞ্চে বসে প্রকাশ্যে মদপানের অভিযোগ উঠেছে। মদ পানের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেশের বিখ্যাত বাউল সাধক ও মরমী কবি উকিল মুন্সীর ১৩৯তম জন্মদিন উপলক্ষে নিজ গ্রাম নূরপুর বোয়ালীতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে রাতভর উকিল মুন্সীর গান পরিবেশন করেন দেশের বিভিন্ন জায়গা থেকে আসা বাউল শিল্পীরা।

তিনি প্রায়ই মদ পান করেন বলে অভিযোগ রয়েছে। একজন শিক্ষক (সরকারি চাকরিজীবী) হয়েও প্রকাশ্যে মাদক সেবন করায় এলাকায় সমালোচনার ঝড় বইছে।

নাম প্রকাশ না করার শর্তে অনুষ্ঠানে অংশগ্রহণকারী একাধিক ব্যক্তি জানান, ‘সালাম দরদী একজন শিক্ষক। তিনি সরকারি চাকরি করেন। কিন্তু মঞ্চে বসেই মদ খেয়েছেন। মদ খেয়ে মাতলামিও করেছেন। একজন শিক্ষক যদি মাদকে আসক্ত এবং প্রকাশ্যে মদ পান করে তাহলে ছাত্রদের কী শিক্ষা দেবে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের কাছে দাবি জানান তারা।’

জানতে চাইলে শিক্ষক আব্দুস সালাম দরদী জানান, একটা চক্র আমার সঙ্গে শক্রতা করছে। এ বিষয়টা (মদ খাওয়ার) নিয়ে যেন কোনো সমস্যা না করে সেজন্য আমার এক আত্মীয় সাংবাদিকদের সঙ্গে সমাধান করে দিয়েছিল। এরপরেও বিষয়টি নিয়ে বার বার কথা হচ্ছে। ঘটনাটি একটু পজেটিভভাবে দেখার জন্য অনুরোধ জানান তিনি।’

এ ব্যাপারে নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান বলেন, সরকারি চাকরির নীতিমালা অনুযায়ী কেউ মদ পান করতে পারে না। শিক্ষক যদি মদ পান করে তা আরও দুঃখজনক। আমার প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক প্রকাশ্যে মদ পান করেছে বিষয়টি মাত্রই জানলাম। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন সিনেটে ফের নির্বাচিত হলেন কি…
  • ০৫ নভেম্বর ২০২৬
হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর মামুনের ব্ল্যাকমেইলের দর-কষাকষিতে মধ্যস্থত…
  • ০৫ নভেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান গ্রেপ্তার, মুচলেকায় মুক্ত র…
  • ০৫ নভেম্বর ২০২৬
ত্বকের সাধারণ রোগ ভেবে ভুল করছেন? সোরিয়াসিস বাড়াতে পারে মান…
  • ০৫ নভেম্বর ২০২৬
অনিশ্চয়তা কাটিয়ে আজ সেন্টমার্টিনে চলাচল শুরু করেছে পর্যটকবা…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950