১৪ শিক্ষার্থীর চুল কাটা: যে শাস্তি পেলেন শিক্ষক ফারহানা

২৯ নভেম্বর ২০২১, ০৯:৪২ AM
 শিক্ষার্থীর চুল কাটা শিক্ষক ফারহানা

শিক্ষার্থীর চুল কাটা শিক্ষক ফারহানা © সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কাটার ঘটনায় জড়িত শিক্ষিকা ফারহানা ইয়াসমিনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের দাবি ছিল শিক্ষিকাকে বরখাস্ত করা, কিন্তু তা না করে তাকে স্বপদে রেখে ৩টি শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (২৮ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নোটিশ বোর্ডে রেজিস্ট্রার সোহরাব আলী স্বাক্ষরিত এ অফিস আদেশ প্রকাশ করা হয়েছে।

এ অফিস আদেশে বলা হয়েছে- রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন বিভাগের ২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ওই শিক্ষার্থীদের পাঠদান, পরীক্ষা গ্রহণসহ যাবতীয় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অভিযুক্ত প্রভাষক ফারহানা ইয়াসমিনকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়।

এ অফিস আদেশটি আজ বিকালে একাডেমিক ভবনের নোটিশ বোর্ডে টানানো হলেও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ২১ নভেম্বর এতে স্বাক্ষর করেছেন।

গত ২৬ সেপ্টেম্বর ক্লাস চলাকালীন সময়ে ১৪ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেন বলে অভিযোগ আসে ফারহানা ইয়াসমিনের বিরুদ্ধে। এরপর তাকে স্থায়ীভাবে বহিস্কারের দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। একপর্যায়ে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখতেও বাধ্য হয় কর্তৃপক্ষ।

শিক্ষার্থী বিক্ষোভের মুখে ফারহানা ইয়াসমিন সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান, সহকারী প্রক্টর ও সিন্ডিকেট সদস্য পদ থেকে পদত্যাগ করেন।

আজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক ফারহানার বিষয়ে সিদ্ধান্ত জানানোর পর ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা বলেন, এমন সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর আগেই নিতে পারত। শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে শিক্ষক ফারহানা ইয়াসমিনকে এখনও তারা স্বপদে বহাল রেখেছেন। এটা অন্যায়।

গাড়ির গিয়ারের মতো দেখতে চাকতি, ভেতরে ৫ কোটি টাকার সোনা
  • ১৪ নভেম্বর ২০২৬
বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ হাসিনা ও সাদ্দামের কুশপুত্তলিকা দাহ
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ মুজিবের মুখোশ পরে মিছিলের চেষ্টা ছাত্রলীগের, মারধর করে …
  • ১৩ নভেম্বর ২০২৬
হোটেল-রিসোর্টের অধিকাংশই ফাঁকা, পর্যটক খরায় ভুগছে সেন্টমার…
  • ১৩ নভেম্বর ২০২৬
উখিয়ার ‘কূপ’ থেকে গ্যাস উত্তোলনের প্রস্তুতি, কারিগরি কাজ শু…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950