রাস্তায়ই রাত কাটালেন জবির শিক্ষক-শিক্ষার্থীরা

১৫ মে ২০২৫, ০৯:৩৪ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ০১:১৭ PM
রাস্তায় রাত কাটাচ্ছেন জবি শিক্ষার্থীরা

রাস্তায় রাত কাটাচ্ছেন জবি শিক্ষার্থীরা © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ৩ দফা দাবিতে রাত পার করলেন রাস্তাতেই। কাকরাইল মসজিদের সামনে রাতে দেখা যায় কেউ শুয়ে আছেন, কেউবা আছেন বসে। কেউ কেউ আড্ডা বা খোশগল্পে কাটিয়ে দিচ্ছেন রাত। 

বুধবার (১৪ মে) রাতে রাজধানীর কাকরাইল মোড়ে মসজিদের সামনে এমনই চিত্র দেখা যায়। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চলমান আন্দোলনে রাতে অবস্থান করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, শিবির, ছাত্র অধিকার ছাত্র ফ্রন্ট, বৈষম্যবিরোধীসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫ শতাধিক সাধারণ শিক্ষার্থী। 

শিক্ষার্থীরা বলেন, ‘মার যখন খেয়েছি মাইর আরও খাব, অধিকার আদায় না করে ক্যাম্পাসে ফিরব না।’

বিশ্ববিদ্য্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, সাধারণ শিক্ষার্থীদের পাশে সব ক্রিয়াশীল সংগঠনের পাশাপাশি ছাত্রদল আছে। কাকরাইল মসজিদের ভেতর প্রায় ৫ শতাধিক আর বাইরে রাস্তায় অসংখ্য ছেলে অবস্থান করছে। তারা বিপ্লবের গান করে সময় পার করছে। রাস্তায় যখন নেমেছি রাস্তা থেকেই সব দাবির ফয়সালা হবে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলাম বলেন, আমাদের দাবি ন্যায্য দাবি শিক্ষার্থীদের অধিকার আদায়ের আমরা সব সময় আপসহীন। আমরা আমাদের দাবি আদায়ে এসেছিলাম যমুনা। কিন্তু পুলিশ আমাদের ওপরে বর্বরতার সহিত আমাদের ভাইবোনের আঘাত করেছে। তারা হাসপাতালে ভর্তি। আমরা দাবি আদায় রাজপথে আছি।

আরও পড়ুন: শিক্ষার্থীকে ফাঁদে ফেলে অনৈতিক কাজের অভিযোগে শিক্ষক আটক

জবি শিক্ষার্থী শাহীন আহমেদ বলেন, যেহেতু ক্যাম্পাস ছেড়ে এসেছি আমাদের দাবি পূরণ না করে আর ক্যাম্পাসে ফিরতে চায় না তাতে যদি আমাদের আরো এক সপ্তাহ এখানে থাকা লাগে আমরা তাই থাকব ইনশাআল্লাহ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে শিক্ষকরাও রাস্তায় রাত কাটিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও সাদা দলের সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন এবং ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. মঞ্জুর মোর্শেদ ভুইয়া শিক্ষার্থীদের সঙ্গে রাত ৪টা পর্যন্ত অবস্থান করেন। এ সময় তারা রাস্তায় শিক্ষার্থীদের পাশে থেকে সময় কাটান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ অন্যান্য শিক্ষকরা রাত ২টা পর্যন্ত সেখানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শিক্ষার্থীদের ৩ দফাগুলো হল— আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা।

জিন্নাহর ছবি ভাঙচুরের পর ডাকসুতে ড. তানজীম-সামিনা লুৎফাসহ শ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অসহায় পরিবারের দুর্দশার খবর পেয়ে রাতে বাড়িতে ছুটে গেলেন বিএ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভেঙে ফেলা প্রথম ছবিটা জিন্নাহর না, দ্বিতীয়টা একে ফজলুল হকের…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র অফিসার নিয়োগ দেবে পপুলার ফার্মাসিউটিক্যালস, আবেদন ১৯…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
এ.আর.এম গ্রুপে বিভিন্ন পদে জনবল নিয়োগ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now