প্রশাসনের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে বাউবি শিক্ষার্থীদের মানববন্ধন, ক্লাস-পরীক্ষা বর্জন

০৭ নভেম্বর ২০২৪, ০৪:০১ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
বাউবি শিক্ষার্থীদের মানববন্ধন

বাউবি শিক্ষার্থীদের মানববন্ধন © টিডিসি ফটো

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর মূল ক্যাম্পাসে শিক্ষার্থীরা প্রশাসনের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাউবি’ ব্যানারে আইন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগের শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীদের জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ক্লাস না করিয়েই পরীক্ষা নেওয়া, পরীক্ষার মাত্র এক সপ্তাহ পূর্বে রুটিন প্রকাশ করা ইত্যাদি হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে তারা নানা কর্মসূচি গ্রহণ করেন। এর মধ্যে ক্লাস-পরীক্ষা বর্জন করার সিদ্ধান্তও নেন তারা।

মানববন্ধন ছাড়াও শিক্ষার্থীরা মিছিল নিয়ে গোটা ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। এ সময় তারা নানা রকম স্লোগান দিতে থাকেন। ‘আমাদের দাবি মেনে নাও, নইলে গদি ছেড়ে দাও’, ‘মূল ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা নিতে হবে নিতে হবে’, ‘দাবি না মেনে ক্লাস-পরীক্ষা মানিনা মানবো না’, ‘চলছে লড়াই চলবে, আইন বিভাগ লড়বে।’ 

মানববন্ধনে আইন বিভাগের শিক্ষার্থী মোদ্দাছির সরকার, তাহসান কবির আরিফ, খালিদ মিনহাজ তানিন সহ আরো অনেকেই বক্তব্য প্রদান করেন। 

মোদ্দাছির সরকার বলেন, ‘আমরা শিক্ষার্থীরা আশা করে ছিলাম নতুন প্রশাসন দায়িত্ব গ্রহণের পর আমাদের শিক্ষার্থীদের ন্যায্য, যৌক্তিক দাবি-দাওয়াসমূহ মেনে নেওয়া হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, তারা আমাদেরকে হতাশ করেছেন। আমরা স্পষ্ট ভাবে বলতে চাই, আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি। বাউবি প্রশাসনকে আর আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেবো না। অনতিবিলম্বে আমাদের দাবি-দাওয়াগুলো বাস্তবায়ন করতে হবে।’

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9