ভারতে বিশ্বনবী (সা.) কে কটূক্তির প্রতিবাদে ইবিতে বিক্ষোভ সমাবেশ 

২৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:১২ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১০ PM
ভারতে রসুলুল্লাহ (সা) কে কটূক্তির প্রতিবাদে ইবিতে বিক্ষোভ সমাবেশ 

ভারতে রসুলুল্লাহ (সা) কে কটূক্তির প্রতিবাদে ইবিতে বিক্ষোভ সমাবেশ  © টিডিসি

ভারতে পুরোহিত কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে গালি ও কটূক্তির প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে একত্রিত হন শিক্ষার্থীরা। 

এসময় মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও পার্শ্ববর্তী শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এসময় শিক্ষার্থীরা ভারত সরকারের প্রতি এ ধরনের বিদ্বেষমূলক কর্মকাণ্ড বন্ধ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে আহ্বান জানান।

এসময় শিক্ষার্থীরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার; নবীর দুশমনের দুই গালে, জুতা মারো তালে তালে; সাবিলুনা কাবিলুনা, আল জিহাদ, আল জিহাদ; জিহাদ জিহাদ জিহাদ চাই, জিহাদ করে বাচঁতে চাই; ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান ;বিশ্বনবীর অপমান, সইবে না রে মুসলমান; আমরা সবাই রাসূল সেনা, ভয় করিনা বুলেট বোমা সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা বলেন, যেই ভারত বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের নামে গুজব ছড়ায়, সাম্প্রদায়িক উসকানি দিয়ে নিজেদের মহান দাবি করে। অথচ তাদের দেশের মুসলমানদের উপরেই চলছে প্রকাশ্য নির্যাতন। যেখানে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে ইরান এর তীব্র প্রতিবাদ জানিয়েছে তারপরও ভারতীয় হিন্দুত্ববাদের, উগ্র জঙ্গিবাদের কোন শেষ নেই এই দেশে। সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ (স.) কে নিয়েও কটূক্তি করার দুঃসাহস দেখিয়েছে ভারতের পুরোহিতেরা। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অতিসত্বর ভারতকে এই উগ্রবাদের রাজনীতি থেকে বের হবে এবং দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।

শিক্ষার্থী ফারুক হোসেন বলেন, আজকে বিশ্বের বিভিন্ন স্থানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কলিজার টুকরা মহানবী (সা) কে নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে কটূক্তি করা হচ্ছে। আমরা কুরআনের আয়াত অনুযায়ী এখানে একত্রিত হয়েছি। মহানবী (সা) কে নিয়ে কটূক্তি করা মানে মুসলমানদেরকে আঘাত করা । যারা মুসলমানদেরকে আঘাত করে তারা আসলে ভুল করে। তারা রাসুল (সা) কে আঘাত করার মাধ্যমে মুসলিমদের ইমানকে শানিত করে দেয়। তারা মুসলিমদেরকে আরও ঐক্যবদ্ধ করে দেয় সেটি বুঝতে পারে না। 

বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের শিক্ষার্থী মাসুদ বলেন, আজকে ভারতের বিভিন্ন জায়গায় মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করা হচ্ছে। আল্লাহর এই জমিনে তাদেরকে জায়গা দেওয়া হবে না। মুসলিম জেগে উঠো। ঘুমোনোর সময় নেই। ইসলাম হচ্ছে কুরআন মানা এবং রাসুল (সা.) যা রেখে গেছেন সেগুলো মেনে চলা। বিশেষ করে জিহাদ। আজকে যখন মুসলমানরা জিহাদ ছেড়ে দিয়েছে তখনই সে লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে।

শিক্ষকদের বদলি আবেদনের ফলাফল কবে, যা বলছেন কর্মকর্তারা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অনুমোদনের দুই সপ্তাহ পরও হয়নি পে-স্কেলের গেজেট, যা বলছেন কর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবি ছাত্রদল নেতার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবির অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগ এমপি আনারকে তার আশপাশের বন্ধুরাই হত্যা করেছে: রাশেদ খ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9