সংসদে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় বিল পাস

২৯ অক্টোবর ২০২৩, ০৯:২৭ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৫২ PM
শিক্ষামন্ত্রী জাতীয় সংসদে বিলটি পাসের প্রস্তাব করেন

শিক্ষামন্ত্রী জাতীয় সংসদে বিলটি পাসের প্রস্তাব করেন © ফাইল ছবি

জাতীয় সংসদে ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় বিল, ২০২৩’ পাস করা হয়েছে। রোববার (২৯ অক্টোবর) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জাতীয় সংসদে বিলটি পাসের প্রস্তাব করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কণ্ঠভোটে বিলটি পাস হয়।

এর আগে বিলের ওপর আনিত জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করা হয়। বিলটির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে অগ্রসরমান বিশ্বের সঙ্গে সংগতি রক্ষা ও সমতা অর্জনের লক্ষে ঠাকুরগাঁও জেলায় একটি সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণা বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে আধুনিক জ্ঞানচর্চা ও পঠন-পাঠনের সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণের করতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এ উদ্যোগ গ্রহণ করে।

মন্ত্রী বলেন, উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ এবং সম্প্রসারণ কার্যক্রমের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তর করার লক্ষে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় স্থাপন করা অতীব প্রয়োজনীয় ও যুক্তিযুক্ত।

বিল পাসের প্রক্রিয়ায় বিরোধী দলীয় সদস্য রুস্তম আলী ফরাজী, ফখরুল ইমাম, পীর ফজলুর রহমান, বেগম রওশন আরা মান্নান, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও হাফিজ উদ্দিন আহমেদ আলোচনায় অংশ নেন।

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে …
  • ০৭ নভেম্বর ২০২৬
লম্বা সময়ের জন্য ছিটকে যাচ্ছেন সাদমান
  • ০৭ নভেম্বর ২০২৬
একই যোগ্যতা, ভিন্ন সুযোগ: পদোন্নতিতে বৈষম্যের শিকার গ্রন্থা…
  • ০৭ নভেম্বর ২০২৬
আজ রাত ৮টায় শেষ হচ্ছে এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন
  • ০৭ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা: উপাচার্যদের নিয়ে বৈঠকে বসছে মন্ত্রণালয়-ইউজিসি
  • ০৭ নভেম্বর ২০২৬
সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ দিচ্ছে ফিনল্যান্ড, আবেদ…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950