নেত্রকোণা সরকারি কলেজে বর্ষবরণের প্রস্তুতি

১৩ এপ্রিল ২০২৩, ০৩:৫২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
বর্ষবরণের আয়োজন সফল করতে ব্যস্ত সময় পার করছেন নেত্রকোণা সরকারি কলেজের শিক্ষার্থীরা

বর্ষবরণের আয়োজন সফল করতে ব্যস্ত সময় পার করছেন নেত্রকোণা সরকারি কলেজের শিক্ষার্থীরা © টিডিসি ফটো

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে পুরাতনকে ঝেড়ে নতুন বছরকে বরণ করে নিতে নেত্রকোণা সরকারি কলেজ ক্যাম্পাসে চলছে বর্ষবরণের প্রস্তুতি। উৎসবকে বরণ করে নিতে ব্যস্ত সময় পার করছেন কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা গেছে, কলেজের বাংলা বিভাগের সেমিনার কক্ষের সামনে শিক্ষার্থীরা বর্ষবরণের আয়োজন সফল করতে ব্যস্ত সময় পার করছেন। 

পহেলা বৈশাখকে বরণ করে নিতে আগামীকাল শুক্রবার সকাল ৭ টায় বাংলা বিভাগের আয়োজনে কলেজে থাকছে রাখি বন্ধন, সকাল ৯ টায় জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখে’র পরিবেশন এবং ৯:১০ মিনিটে মঙ্গল শোভাযাত্রা আয়োজনসহ বর্ষবরণের নানা আয়োজন। 

এ নিয়ে বাংলা বিভাগের শিক্ষার্থী স্বর্ণালী স্বর্ণা বলেন, ধর্ম-সম্প্রদায় নির্বিশেষে বাংলা ভূখণ্ডের সব মানুষের উৎসব পহেলা বৈশাখ। আমাদের কথা বলা বা ভাষা, সামাজিক রীতি-নীতি, শিষ্টাচার সবকিছু মিলেই সংস্কৃতি, সংস্কৃতির মূলে রয়েছে কৃষি; এটি মনে রাখলেই পহেলা বৈশাখের গুরুত্ব উপলব্ধি করা যাবে।

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬