‘গাদা গাদা সার্টিফিকেটধারী বানিয়ে দেশকে অচল করে দিচ্ছি’

২৩ অক্টোবর ২০২২, ০৩:২১ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৪৭ AM
আব্দুল কাদির মোল্লা

আব্দুল কাদির মোল্লা © টিডিসি ফটো

‘বাঙলা কলেজ থেকে প্রতিবছর সার্টিফিকেট নিয়ে বের হওয়ার সাথে সাথে যেন শিক্ষার্থীরা চাকরি পায় সেই গুণগত শিক্ষা দেওয়ার আহবান জানিয়েছেন থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির মোল্লা। তিনি বলেন, "কলেজ থেকে প্রতিবছর কত শিক্ষার্থী বিসিএসসহ সকল চাকুরীতে সুযোগ পাচ্ছে তার শতকরা ঠিক করেন। একই সাথে স্কলারশিপ নিয়ে কত শতাংশ শিক্ষার্থী দেশের বাহিরে যাচ্ছে এর শতকরা ঠিক করার তাগিদ দেন।"

শনিবার (২২ অক্টোবর) বাঙলা কলেজের হীরক জয়ন্তী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

বক্তব্যে তিনি আরো বলেন, আমি একজন কাপড় ব্যবসায়ী হয়ে যদি আবদুল কাদির মোল্লা সিটি কলেজকে প্রতিবছর প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে নিতে পারি তাহলে আপনারা শিক্ষিত হয়ে পারবেন না কেন? বাঙলা কলেজ থেকে প্রতিবছর সার্টিফিকেট নিয়ে বের হওয়ার সাথে সাথে যেন শিক্ষার্থীরা চাকরি পায় সেই গুণগত শিক্ষা দেওয়ার আহবান জানান তিনি।

‘গাদা গাদা সার্টিফিকেটধারী লোক বানিয়ে দেশকে অচল করে দিচ্ছি। আর এটি করার অধিকার কারও নেই। গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে।’

এসময় তিনি জানান, ‘বাঙলা কলেজে এসে এখানকার আতিথেয়তায় আমি মুগ্ধ। এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটিতে আমাকে আরো আগেই আসা উচিত ছিল।’ এসময় তিনি শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে বাস দেয়ার ঘোষণার পাশাপাশি বাঙলা কলেজ শিক্ষার্থীদের সকল দাবি পূরণের অঙ্গীকার করেন।

সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজটির উপাধ্যক্ষ প্রফেসর মো জাহাঙ্গীর হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মিটুল চৌধুরীসহ সকল শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950