সৌদিতে হজ করতে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি আটক

২৭ জুন ২০২২, ১২:১৮ AM
হজ

হজ © ফাইল ফটো

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে ভিক্ষা করার অভিযোগে বাংলাদেশি এক হজযাত্রীকে আটক করেছে দেশটির পুলিশ। পরে মুচলেকা দিয়ে ওই হজযাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে। 

এই ঘটনায় যে হজ এজেন্সির মাধ্যমে ওই হজযাত্রী সৌদিতে এসেছিলেন তার বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নিতে যাচ্ছে বাংলাদেশ সরকার।

আটক হওয়া ওই ব্যক্তির নাম মতিয়ার রহমান। তিনি বাংলাদেশের ধানসিঁড়ি হজ এজেন্সির মাধ্যমে সৌদি আরবে হজ পালনের উদ্দেশ্যে গিয়েছিলেন। তার বাড়ি মেহেরপুরের গাংনীতে।

শনিবার ধানসিঁড়ি ট্রাভেল এয়ার সার্ভিসের মালিক মো. আল মামুনকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে ধর্ম বিষক মন্ত্রণালয়।

নোটেশে বলা হয়েছে, আপনার এজেন্সির মাধ্যমে মতিয়ার রহমান নামে এক হজযাত্রী গত ২২ জুন সৌদি আরবে আসেন। তিনি ছিনতাইয়ের শিকার হওয়ার নাটক করে ভিক্ষা করার সময় মদিনার পুলিশ তাকে গ্রেফতার করে। এই ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।

এতে আরও বলা হয়, আমরা জানতে পেরেছি ওই হজযাত্রীকে গাইড করার মতো কোনো মোনাজ্জেম ছিল না। এমনকি তার থাকার জন্য হোটেল কিংবা কোনো বসতবাড়িও ছিল না। যা হজযাত্রী পরিবহন আইনের পরিপন্থী। এই ঘটনার আপনার প্রতিষ্ঠানে  বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা তিন কার্য দিবসের মধ্যে লিখিতভাবে ধর্ম মন্ত্রণালয়ের জানানোর নির্দেশ দেওয়া হলো।

খাবার ঠিকমতো চিবিয়ে না খেলে শরীরে যে প্রভাব পড়ে
  • ১৬ নভেম্বর ২০২৬
রোজ সকালের যে ব্যায়ামে কমবে বয়সের ছাপ, ভালো থাকবে হৃদযন্ত্র
  • ১৬ নভেম্বর ২০২৬
আর এক মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না নেতানিয়াহু: আ…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সশস্ত্র বাহিনীর কার বেতন কত বাড়ল?
  • ১৬ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
  • ১৬ নভেম্বর ২০২৬
স্পেনের জয়রথ থামাল ইংল্যান্ড, ৪৩ ম্যাচ পর হারের মুখ দেখল ইয়…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950