আইসল্যান্ডে এক দিনে ১৬০০ বার ভূমিকম্প

০৬ জুলাই ২০২৩, ০১:৫৮ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২২ AM
আইসল্যান্ড

আইসল্যান্ড © সংগৃহীত

ইউরোপের সবচেয়ে বেশি সক্রিয় আগ্নেয়গিরি অঞ্চলের দেশ আইসল্যান্ডে এক দিনে ১ হাজার ৬০০ বার মৃদু ভূমিকম্প হয়েছে। গত মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টায় দেশটির রাজধানী রেইকিভেকে প্রথম ভূমিকম্প অনুভূত হয়।

আইসল্যান্ডের আবহাওয়া অফিস (আইএমও) এর বরাতে এএফপি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এসব মৃদু ভূমিকম্পের মধ্যে মাত্র চারটির মাত্রা চারের বেশি ছিল। বাকিগুলো আরও কম মাত্রার ছিল।

আইএমওর তথ্য বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী থেকে ৪০ কিলোমিটার দূরে ফাগরাদশপিয়াচ পাহাড়ের নিচে। ফাগরাদশপিয়াচ একটি আগ্নেয়গিরি এর ওপর অবস্থিত। এত বেশিসংখ্যক ভূমিকম্পের কারণে আগ্নেয়গিরি থেকে লাভার উদগিরণ শুরু হওয়ার আশঙ্কা করা হচ্ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও লাভার উদগিরণ দেখা যায়নি। তবে খুব শিগগিরই হয়তো উদগিরণ শুরু হতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশঙ্কা করছেন।

আরো পড়ুন: ৭১ বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়

এছাড়া, ভূমিকম্পের কারণে বিমান চালনাসংক্রান্ত সতর্কতা ‘সবুজ’ থেকে ‘হলুদ’ করা হয়। এর আগে, ২০১০ সালের এপ্রিলে আইসল্যান্ডের দক্ষিণ উপকূলের প্রায় ১৫০ কিলোমিটার পূর্বে আইজাফজাল্লাজোকুল আগ্নেয়গিরিতে ব্যাপক অগ্ন্যুৎপাত হয়। এর ফলে দেশটিতে প্রায় ১০০০টি ফ্লাইট বাতিল করা হয়।
 
উল্লেখ্য, এর আগে ২০২১ ও ২০২২ সালে আইসল্যান্ডের রাজধানী রেকজাভিক থেকে ৪০ কিলোমিটার দূরে মাউন্ট ফাগ্রাদালসফজালের কাছে লাভা ছড়িয়ে পড়ে। 

কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950