চাকরি ফিরে পেতে দুদকে শরীফের আবেদন

২৭ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৪ PM
মো. শরীফ উদ্দিন চৌধুরী

মো. শরীফ উদ্দিন চৌধুরী © ফাইল ফটো

চাকরি ফিরে পেতে আবেদন করেছেন দুদকের বরখাস্ত হওয়া উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন চৌধুরী। দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮-এর বিধি ৫৪ (২)-এ প্রদত্ত ক্ষমতায় অপসারণকে অসাংবিধানিক দাবি করে এই আবেদন করেন তিনি।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে চাকরি হারানোর ১১ দিন পর তিনি দুদকে লিখিত আবেদন করেন।

লিখিত আবেদনে শরীফ উদ্দিন বলেন, ২০১৪ থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি দুর্নীতির বিভিন্ন মামলার অনুসন্ধান ও তদন্ত করেছেন সুনামের সঙ্গে। বিশেষ করে কক্সবাজারের ভূমি অধিগ্রহণের দুর্নীতি, রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের দুর্নীতি, চট্টগ্রামের কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের দুর্নীতি, ময়মনসিংহ ভূমি অফিসের দুর্নীতিসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতিবাজদের চিত্র কর্মরত অবস্থায় তুলে ধরেছিলেন তিনি, যাতে দেশ দুর্নীতিমুক্ত থাকে। এসব কাজ করতে গিয়ে তিনি নিজে ও তার পরিবার নানা হুমকির সম্মুখীন হয়েছেন। কিন্তু তারপরও দুর্নীতিবাজদের সঙ্গে আপস করেননি।

আরও পড়ুন: মাদ্রাসা পরিচালকসহ দুই জনকে কুপিয়ে জখম

তিনি আরও বলেন, কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ ছাড়াই আমাকে গত ১৬ ফেব্রুয়ারি চাকরি থেকে অপসারণ করা হয়। এটি সংবিধানের ১৩৫ (২) অনুচ্ছেদ অনুযায়ী মৌলিক অধিকারের লঙ্ঘন।

প্রসঙ্গত,, দুদকের চট্টগ্রাম কার্যালয়ে থাকার সময় নানা তদন্ত চালিয়ে আলোচিত হন শরীফ। সেখান থেকে তাকে পটুয়াখালীতে বদলি করা হয়। এরপর, গত ১৬ ফেব্রুয়ারি রাতে তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়।

যেন হীরক রাজার দেশে ফিরে যাচ্ছি: মনিরা শারমীন 
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল শেরপুর-৩ আসনে নির্বাচন, ১২৮ কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাওদা সুমিকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতে ইসলামী মহিলা ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: সংসদে হাসনাত আব্দুল্…
  • ০৮ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাসের পক্ষে মন্ত্রীপরিষদে মতামত দেওয়ার ইঙ্গিত শিক্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডিজিটাল ডিভাইস এড়ানোর সুযোগ নেই, শিক্ষার্থীদের ‘আসক্তি’ নিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
close