করোনায় মারা গেলেন ভাষাসৈনিক সমেলা রহমান

২২ জুলাই ২০২১, ০৭:৫০ PM
ভাষাসৈনিক সমেলা রহমান

ভাষাসৈনিক সমেলা রহমান © সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ভাষাসৈনিক সমেলা রহমান (৮৭)। আজ বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে নীলফামারী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. অমল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

ভাষাসৈনিক ও সঙ্গীতশিল্পী প্রয়াত ওয়ালিউর রহমানের সহধর্মিণী ভাষা সৈনিক সমেলা রহমান। সমেলা রহমান সন্তান ও নাতি-নাতনি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বাবার নাম সমজান আলী এবং মায়ের নাম সফিরন-নেছা।

জানা যায়, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ ও ১৭ এপ্রিল দ্বিতীয় ডোজ গ্রহণ করেছিলেন সমেলা রহমান। চলতি বছরের গত ৭ জুলাই তার করোনা শনাক্ত হয়। পাশাপাশি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন এই ভাষাসৈনিক।

অবস্থার অবনতি হলে ৯ জুলাই তাকে নীলফামারী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া হয়। শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে সেন্টার অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল।

সমেলা রহমানের ছোট ছেলে সুমন রহমান বলেন, বৃহস্পতিবার বাদ আছর নামাজে জানাজা শেষে শহরের পৌর কবরস্থানে মাকে দাফন করা হবে।

সমেলা রহমানের মৃত্যুকে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন প্রমুখ।

৫২ এর ভাষা আন্দোলনে নীলফামারীতে সমেলা রহমানসহ অনেকে সোচ্চার ছিলেন। নীলফামারীর সরকারী কলেজের শহীদ মিনারে ২৭ জনের নাম খোদাই করা রয়েছে। এই তালিকার মধ্যে ১১ জন নারী রয়েছেন। এদের মধ্যে একমাত্র সমেলা রহমান বেঁচে ছিলেন।

এইচএসসি পাসেই কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ ও টেলিসেলস এক্সিকি…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্বর্ণজয়ী থেকে নিষেধাজ্ঞা! মাবিয়ার চোখে এখন ভবিষ্যতের অজানা…
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈসু উৎসবের বর্ণিল সূচনা, ফুল আর প্রার্থনায় নদী তীরে প্রাণ…
  • ১৩ এপ্রিল ২০২৬
ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • ১৩ এপ্রিল ২০২৬
চৈত্র সংক্রান্তি ও নববর্ষ ঘিরে আইএসইউতে উৎসবের আমেজ
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সব বন্দর অবরোধ মার্কিন সামরিক বাহিনীর
  • ১৩ এপ্রিল ২০২৬