বগুড়ায় হঠাৎ মেস ছাড়ার নির্দেশনা, বিপাকে শিক্ষার্থীরা

০৭ এপ্রিল ২০২১, ০৭:৩২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

করোনার ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বগুড়ায় সব ছাত্রাবাসের শিক্ষার্থীদের মেস ছাড়ার নির্দেশনা দেয়া হয়েছে। বুধবার (৭ এপ্রিল) এই নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবত থাকবে।

জেলা প্রশাসনের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। যানবাহন বন্ধ থাকায় বাড়িতে যেতে পারছেন না তারা। ফলে কোথায় থাকবেন সেটি নিয়েও হতাশায় রয়েছেন শিক্ষার্থীদের বড় একটি অংশ।

শিক্ষার্থীরা বলছেন, লকডাউনের আগে যদি মেস ছাড়ার বিষয়টি তাদের জানানো হত, তাহলে বাড়িতে চলে যেতে পারতেন তারা। লকডাউন চলায়, এখন সব বাস বন্ধ ফলে বাড়িতে যেতে পারছেন না তারা।

এ বিষয়ে সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আলী আকবর জানান, হঠাৎ করেই বাড়ির মালিক এসে আমাদের মেস ছাড়ার কথা বলে গেছে। গাড়ি বন্ধ থাকায় বাড়িতে যেতে পারছি না। হুট করে এমন সিদ্ধান্ত নিয়ে আমাদের বিপদে ফেলা হয়েছে। আশা করছি প্রশাসন বিষয়টি পুনর্বিবেচনা করবে।

রসায়ন বিভাগের শিক্ষার ইফফাত জাহান ইভা জানান, ছাত্রাবাস যদি বন্ধের ঘোষণা দেয়া হত, তাহলে আমাদের জন্য সুবিধা হত। তখন ভাড়া দিতে হতো না। তবে ছাড়ার কথা বলায় এখন ভাড়াও দিতে হবে। আমাদের উভয় দিক দিয়েই ক্ষতি হচ্ছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক বলেন, যেহেতু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, আর করোনার সংক্রমণও অনেক বেশি, তাই সরকারি নির্দেশনা মেনে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহত্তর স্বার্থে শিক্ষার্থীদের সাময়িক অসুবিয় মেনে নেয়ার আহবান জানাচ্ছি।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close