ধানমন্ডি-৩২ নম্বরে সেনাবাহিনী, ‘ভুয়া ভুয়া’ স্লোগান উত্তেজিত ছাত্র-জনতার

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩১ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
উত্তেজিত জনতা ও সেনাবাহিনী

উত্তেজিত জনতা ও সেনাবাহিনী © টিডিসি ফটো

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনকে কেন্দ্র করে ধানমন্ডি-৩২ নম্বর এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। ঘোষিত ‘বুলডোজার মিছিল’ কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকেই সেখানে ছাত্র-জনতা জড়ো হতে থাকে। রাত ৮টার দিকে উত্তেজিত জনতা ৩২ নম্বরের বাড়িতে ঢুকে পড়ে এবং ভাঙচুর চালায়। এমন পরিস্থিতিতে রাত ৯টার দিকে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হলে উত্তেজিত ছাত্র-জনতা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।

আরো পড়ুন: অনুশোচনা নেই শেখ হাসিনার, লাইভে এসে বললেন— গণঅভ্যুত্থান ছিল ‘ষড়যন্ত্র’

সরেজমিনে দেখা যায়, ঘোষণা অনুযায়ী রাত ৮টায় কর্মসূচি থাকলেও সন্ধ্যার পর থেকে সেখানে জড়ো হতে থাকে ছাত্র-জনতা। সেখানে জড়ো হয়ে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে রাত ৮টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরের ওই বাড়ির ভেতরে ঢুকে পড়ে ছাত্র-জনতা। চালানো হয় ভাঙচুর। ৩২ নম্বরের বাড়িয়ে প্রবেশের মুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ভেঙে ফেলা হয়। বর্তমানে ছাত্র-জনতার দখলে রয়েছে  বাড়িটি। 

উত্তেজিত জনতাকে জ্বালো জ্বালো, আগুন জ্বালো; দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা; অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, শেখ হাসিনার বিচার চাই-, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ফ্যাসিবাদের আস্তানা- ইত্যাদি স্লোগান দিচ্ছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬