জামায়াতের সম্মেলনে আসার পথে কর্মীর মৃত্যু

২৫ জানুয়ারি ২০২৫, ১০:০৭ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
মো. আব্দুল হালিম

মো. আব্দুল হালিম © সংগৃহীত

ভোলায় জেলা জামায়াতের সম্মেলনে আসার পথে এক কর্মীর মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি—রাজিউন)। আজ শনিবার (২৫ জানুয়ারি) সকালে জেলার বোরহানউদ্দিনে এ ঘটনা ঘটে। মৃত কর্মীর নাম মো. আব্দুল হালিম (৩৮)। তিনি কাচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা।

জানা যায়, দীর্ঘ ১৮ বছর পর শনিবার ভোলা সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত হওয়া জেলা জামায়াতের কর্মী সম্মেলনে যোগ দেয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন জামায়াত কর্মী আব্দুল হালিম। বোরহানউদ্দিনে আসার পথে পথিমধ্যে স্ট্রোক করেন তিনি। এ সময় তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে আব্দুল হালিম ১ ছেলে ও ১ মেয়ে এবং স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি কাচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মাওলানা নজির আহমদের ছেলে। কুঞ্জেরহাট বাজারে ব্রাদার্স লাইব্রেরির মালিক ছিলেন তিনি। মরহুমের নামাজে জানাযা আসর বাদ কুঞ্জের হাটের দক্ষিণে তাদের নিজ বাড়িতে দাফন করা হয়। 

ট্যাগ: জামায়াত
বাসভাড়া কত টাকা করে বাড়বে, জানা যাবে কাল
  • ১৯ এপ্রিল ২০২৬
ঢাবির হলে নবীনদের ‘নিজেদের ফ্লোরে’ তুলছে ছাত্রদল: বাকের
  • ১৯ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবির ছাত্রী হলে তল্লাশি চালিয়ে বৈদ্যুতিক সারঞ্জাম জ…
  • ১৯ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ সম্মাননা পেলেন গাকৃবি ভি…
  • ১৯ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের নিয়ে রেজিস্ট্রার ভবন ঘেরাও করবেন ডাকসু নেতারা 
  • ১৯ এপ্রিল ২০২৬
বিভাগে শিক্ষক সংকট, অনশনে বসলেন চেয়ারম্যান
  • ১৯ এপ্রিল ২০২৬