প্রথম ধাপের উপজেলা নির্বাচন: ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

২৩ এপ্রিল ২০২৪, ০৫:৫৪ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১২ PM

© সংগৃহীত

চলতি বছরের ২৩ মার্চ প্রথম ধাপের ১৫২টি উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে তফসিল ঘোষণা করে ইসি। এর মধ্যে মাত্র দুটি উপজেলার ভোটগ্রহণ স্থগিত করা হয়।

প্রথম ধাপে উপজেলা পরিষদের এই নির্বাচনে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে রয়েছেন সাতজন চেয়ারম্যান, ৯ জন ভাইস চেয়ারম্যান ও ১০ জন নারী ভাইস চেয়ারম্যান। মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এই তথ্য জানা গেছে। 

প্রথম ধাপে ১৫০টি উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১ হাজার ৮৯১টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬৯৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭২৪ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪৭১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ১৫ এপ্রিল, যাচাই-বাছাই ১৭ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ দিন ২২ এপ্রিল। অন্যদিকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ এপ্রিল। আর ভোটগ্রহণ হবে ৮ মে। 

 
তথ্য অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬৮, আবেদন আগামীকাল …
  • ২০ এপ্রিল ২০২৬
বিএনপি সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিল যেসব নেতাদের স্ত্রী ও …
  • ২০ এপ্রিল ২০২৬
জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ও গবেষক রাজিয়া সুলতানার মৃত্যুতে …
  • ২০ এপ্রিল ২০২৬
সিটি ব্যাংক নিয়োগ দেবে অফিসার, আবেদন শেষ ২৭ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
আন্দামান সাগরে ট্রলারডুবি, টেকনাফে ৩ মানব পাচারকারী আটক
  • ২০ এপ্রিল ২০২৬