পুলিশ সার্ভিস এসোসিয়েশনের আবারও সভাপতি মনিরুল, নতুন সম্পাদক মোস্তফা

০৩ মার্চ ২০২৪, ১০:২২ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
সভাপতি মো. মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রাসেল

সভাপতি মো. মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রাসেল © সংগৃহীত

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) সভাপতি পদে স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-১) মো. মনিরুল ইসলাম পুনঃনির্বাচিত হয়েছেন। এছাড়া নতুন সাধারণ সম্পাদক হিসেবে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল নির্বাচিত হয়েছেন।

শনিবার (২ মার্চ) রাতে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নব গঠিত কমিটি আগামী ২ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ পুলিশের আইজি ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-১) মো. মনিরুল ইসলাম।

সাধারণ সভায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরা ও এসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। 

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন পুলিশ ক্যাডার সার্ভিসের সদস্যদের একটি গুরুত্বপূর্ণ সংগঠন। পেশাগত উৎকর্ষ আনয়নে ও সমস্যার সমাধানে এ অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তারেক রহমানের সঙ্গে এডিটেড ও বিকৃতি ছবি প্রচার, ছাত্রদলের স…
  • ১১ এপ্রিল ২০২৬
বাংলাদেশে টেকনোর ‘স্পার্ক ৫০’ সিরিজ উন্মোচন
  • ১১ এপ্রিল ২০২৬
বিএনপির মনোনয়ন চান দেশের তিন বিশিষ্ট কণ্ঠশিল্পী
  • ১১ এপ্রিল ২০২৬
নির্বাচন হলেই সব সমস্যা সমাধান হয়ে যাবার কথা ছিল, যে কারণে …
  • ১১ এপ্রিল ২০২৬
স্ত্রী-কন্যাকে নিয়ে বেইলি রোডে নাটক দেখছেন প্রধানমন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
প্রো-ভিসি ছাড়াই চলছে যে ৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ১১ এপ্রিল ২০২৬
close