সম্রাটের জামিন বাতিল চেয়ে দুদকের করা আবেদনের শুনানি কাল

২৯ আগস্ট ২০২২, ১২:২০ PM
ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট

ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট © ফাইল ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল চেয়ে দুদকের করা আবেদনের শুনানি কাল। সোমবার (২৯ আগস্ট) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। এদিন সম্রাটের জামিন বাতিলের জন্য দুদককে আবেদন করার অনুমতি দিয়েছিলেন হাইকোর্ট।

আরও পড়ুন: গবেষণাপত্র প্রকাশনায় এগিয়েছে বাংলাদেশ, শীর্ষস্থানে ঢাবি।

এর আগে, গত ২২ আগস্ট জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট কে বিশেষ শর্তে জামিন দেন ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান।

সম্রাটের আইনজীবী আফরোজা শাহনাজ বলেন, সম্রাট গুরুতর অসুস্থ। এর সপক্ষে চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। দুই পক্ষের শুনানি নিয়ে আদালত তাকে জামিন দিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাট ও তার সহযোগী তৎকালীন যুবলীগ নেতা এনামুল হক ওরফে আরমানকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে  র‌্যাব।

প্রাথমিক শিক্ষকদের ইংরেজির প্রশিক্ষণ দেওয়া হবে কিনা, হুম্মা…
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
মুসলমানরা ইসলামের সীমানার মধ্যে ভাষা-সংস্কৃতি ধারণ করবে—এইট…
  • ১৫ এপ্রিল ২০২৬
বরগুনায় ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের, আহত ৩
  • ১৫ এপ্রিল ২০২৬
পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে সিঙ্গাপুর, উগান্ডার চেয়েও ২৭…
  • ১৫ এপ্রিল ২০২৬
ঢাবির বাস দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে সাদিক…
  • ১৫ এপ্রিল ২০২৬