মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেল মায়ের

০৪ মে ২০২৫, ১২:৪৪ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১১ PM
প্রতীকী

প্রতীকী

নরসিংদীর শিবপুরে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেছে শামসুন্নাহার (৬০) নামের এক নারী। এ ঘটনায় অভিযুক্ত ছেলে জাবের হোসেনকে (২৭) আটক করেছে পুলিশ।

আজ রবিবার (৪ মে) সকালে উপজেলার বৈলাব গ্রামের নিজ ঘর থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে শনিবার দিবাগত রাতে এ হত্যার ঘটনা ঘটে।

শামসুন্নাহার উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মৃত নরুল হক মাস্টারের দ্বিতীয় স্ত্রী।
 
পুলিশ ও স্থানীয়রা জানান, মৃত নূরুল হক মাস্টারের দ্বিতীয় স্ত্রীর ছোট ছেলে জাবের হোসেন মাদকসেবী। বড় ভাই প্রবাসী। বাড়িতে মা-ছেলে থাকতেন। মাদকের টাকার জন্য প্রায়ই জাবের মায়ের সঙ্গে খারাপ আচরণ করতেন। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় জাবের হোসেন মাদকের টাকা না দেওয়ায় মাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আরও পড়ুন: ‘সুবর্ণচর এক্সপ্রেস’ দ্রুত চালুর দাবিতে রেলপথ অবরোধ

শিবপুর মডেল থানার ওসি মো. আফজাল হোসাইন বলেন, মরদেহের একটি হাত ভাঙাসহ মাথায় জখমের চিহ্ন পেয়েছে পুলিশ। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

ট্যাগ: হত্যা
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আটক চবি ছাত্রকে জিজ্ঞাসাবাদের সময় সাবেক ছাত্রলীগ নেতার ভিডি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ট্যুরিস্ট পুলিশে ১০ পদে নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকসহ ১৪ পদে চাকরি দেবে বুটেক্স, আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬