চলন্ত ট্রেন থেকে লাফ কলেজছাত্রের, অতপর...

২৫ জানুয়ারি ২০২৪, ১১:৪০ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
চলন্ত ট্রেন থেকে লাফ দেওয়ায় এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে

চলন্ত ট্রেন থেকে লাফ দেওয়ায় এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে © প্রতীকী ছবি

দিনাজপুরের বিরামপুর স্টেশনের প্ল্যাটফর্মে ট্রেন থেকে লাফ দিয়ে নামার সময় গোলাম রব্বানী (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৮টার দিকে স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে এ ঘটনা ঘটে। তিনি ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থেকে নামতে চেয়েছিলেন।

নবাবগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে গোলাম রব্বানী (১৯)। তার ফুফাতো ভাই রাকিবুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রব্বানী জয়পুরহাট কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন। বাড়িতে আসার সময় জয়পুরহাট স্টেশনে ভুলে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে উঠে পড়েন।

আরো পড়ুন: রাবিতে সিট বাণিজ্যের ঘটনায় ছাত্রলীগের তদন্ত কমিটি

বিরামপুর স্টেশনে ট্রেনটি না দাঁড়ানোয় লাফ দিয়ে নামার চেষ্টা করেন রব্বানী। এ সময় প্লাটফর্মের নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, দুর্ঘটনায় আহত রব্বানীকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই মৃত্যু হয়েছে।

ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
close